বলিউডে কেন কেরিয়ার গড়লেন না প্রসেনজিৎ? কারণ জানলে অবাক হবেন - Bengali News | Why prosenjit chatterjee did not started his career from bollywood - 24 Ghanta Bangla News
Home

বলিউডে কেন কেরিয়ার গড়লেন না প্রসেনজিৎ? কারণ জানলে অবাক হবেন – Bengali News | Why prosenjit chatterjee did not started his career from bollywood

Spread the love

‘আমি ইন্ডাস্ট্রি’ এই সংলাপের পর থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সকলে এই নামেই ডেকে থাকেন। তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে যেভাবে পাল্টে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন, তা এক কথায় প্রতিটা ক্ষেত্রেই প্রশংসিত। তবে এই স্টার কেন বলিউডের পর্দায় সেভাবে জায়গা করতে পারলেন না? না, জায়গা করতে পারলেন না বলা ভুল। তিনি নিজেই জানিয়েছিলেন ‘ম্যাঁনে পেয়ার কিয়া’ ছবির জন্য ডাক পেয়েছিলেন তিনি। তবে সেই ছবি কেনও করেননি তা নিয়ে খুব একটা মুখ খুলতে চাননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

প্রথম হিন্দি ওটিটিতে হাতেখড়ি হয়েছে টলিপাড়ার বুম্বাদার। তবে বাংলা নয়, হিন্দি এই সিরিজ়েই আত্মপ্রকাশ করেছেন তিনি। যার ফলে বলিউডে এখন মাঝে মধ্যেই যাতায়াত করেন তিনি। বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত টলিপাড়ার বুম্বাদা। সেই সিরিজ ‘জুবিলি’র প্রচারেই বারে বারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দিয়েছিলেন একাধিক প্রশ্নের উত্তরও।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে কী জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? কেন বলিউডে কেরিয়ার তৈরি হল না তাঁর? তিনি বলেন, ”আমার মনে হয়, স্থানীয় অভিনেতারা মুম্বইয়ে বেশি কাজ পায় না। আমি শেষ কাজ করেছি সাংঘাই-তে। অনেক বছর পেরিয়ে গিয়েছে। তারপর আবার জুবলির হাত ধরে ফেরা মুম্বইয়ে।”

গত ১০ থেকে ১২ বছর ধরে মূল ধারার বাণিজ্যিক ছবি তিনি করছেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অন্য এক সাক্ষাৎকারে আরও জানান, তিনি নতুন পরিচালকদের সঙ্গেই বেশি কাজ করছেন। তবে এ কথা যেমন ঠিক, তেমনই আবার আরও এক সাক্ষাৎকারে প্রসেনজিৎ খোলসা করেছিলেন কেরিয়ার শুরুই হতে পারত তাঁর বলিউডের হাত ধরে। তবে তিনি চাননি। চেয়েছিলেন বাংলা ছবির হিরো হতে। বাংলা ছবিকে সেই সময় ফেলে বেরিয়ে যেতে চাননি অভিনেতা। আর তাই একটা যুগ নিজেই কাঁধে টেনে বয়ে নিয়ে গিয়েছেন তিনি। ফলে বাঙালি দর্শকদের কাছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক আবেগের নাম।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *