"স্বামীর জন্যই...", ঋষির কারণে নিজের বড় ক্ষতি করেন নিতু? - Bengali News | Neetu Kapoor opens up about her decision about career - 24 Ghanta Bangla News
Home

“স্বামীর জন্যই…”, ঋষির কারণে নিজের বড় ক্ষতি করেন নিতু? – Bengali News | Neetu Kapoor opens up about her decision about career

Spread the love

সে সময় ভরা কেরিয়ার তাঁর। অথচ মাত্র ২১ বছর বয়সেই কেরিয়ারকে বিদায় জানাতে হয়েছিল নিতু সিংয়ের। কারণ একটাই কাপুর হতে গেলে তাঁকে যে ছাড়তে হবে শো-বিজ। কাপুর পরিবারের নিয়ম অনুযায়ী বাড়ির বৌয়ের শো-বিজে এন্ট্রি নেওয়া ছিল নিষিদ্ধ। ওদিকে নিতু তখন ঋষির প্রেমে হাবুডুবু।

তাই কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে তিনি পড়েন সাত পাকে বাঁধা। কেরিয়ারের শীর্ষে থেকে সব ছেড়ে দেওয়ার পর ছোটখাটো চরিতে মাঝেসাঝে অভিনয় করতে দেখা গিয়েছিল নিতুকে। তবে সে সবই নাকি নিজের ইচ্ছেতে করেননি নিতু। বরং স্বামী ঋষি কাপুর তাঁকে জোরাজুরি করেন বলেই নাকি বাধ্য হয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল একটাই, স্বামীকে খুশি করা।

তাঁর কথায়, “আমার স্বামীর সঙ্গে পরবর্তীতে বেশ কিছু ছবি আমি করেছি। ও এসে আমায় বলত চল এই ছবি করা যাক। আমি নিজের ইচ্ছায় এই ছবিগুলি করিনি। সব ছবি যে সুপারহিট হয়েছিল এমনটা মোটেও নয়। তবু স্বামীর মন রক্ষা করতেই নিতু এই সিদ্ধান্ত নেন। এখন যদিও আবার নতুন করে কেরিয়ার শুরু করেছেন তিনি। বার্ধক্যে এসে আবার ফিরেছেন কাজে। হাতে ছবির অফারও নেহাত কম নয়।

উল্লেখ্য, এক সাক্ষাত্‍কারে অভিনেত্রী বলেছিলেন, “যশ চোপড়া মাঝেমধ্যেই পার্টি দিতেন। সেখানে গিয়ে অন্তাক্ষরী খেলতাম আমরা। তবে পার্টির থেকে তাকে পিকনিক বললেই ভাল হয়। সেই সময় আমার বয়ফ্রেন্ড ছিল ঋষি। আর ওর কারণেই কখনও আবার সেই ভাবে পার্টি করা হয়নি। সারাক্ষণ আমায় বলত, ‘এটা করা যাবে না, ওটা কিছুতেই করবে না। বাড়ি ফিরে এস’। তাই পার্টির বন্যরূপ আমার দেখা হয়নি কোনওদিন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *