Murshidabad: আতঙ্কের মুর্শিদাবাদ! বাংলাদেশের অশান্তির আবহে জামাত উল মুজাহিদিনের 'লিঙ্কম্যান'-এর খোঁজ হরিহরপাড়ায়! রাতের অন্ধকারে গ্রেফতার - Bengali News | 2 persons arrested in Murshidabad by STF, may have terrorist link - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: আতঙ্কের মুর্শিদাবাদ! বাংলাদেশের অশান্তির আবহে জামাত উল মুজাহিদিনের ‘লিঙ্কম্যান’-এর খোঁজ হরিহরপাড়ায়! রাতের অন্ধকারে গ্রেফতার – Bengali News | 2 persons arrested in Murshidabad by STF, may have terrorist link

Spread the love

মুর্শিদাবাদ: বাংলাদেশে হিংসার আবহে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএসএফ। সেই চার জেলার মধ্য অন্যতম মুর্শিদাবাদ। বাংলাদেশের সীমান্ত রয়েছে এই জেলায়। তারও আবার বেশ কিছুটা অংশে নেই কাঁটাতার। আর সেই মুর্শিদাবাদেই এবার দুই জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। অসম পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।  তাঁরা জামাত-উল-মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিলেন বলে অনুমান পুলিশের।

অসম পুলিশ পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তল্লাশি চালায় বুধবার রাতে। বহড়ান এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু ইসলামিক ধর্মীয় গ্রন্থ। বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের একজন বহড়ান এলাকার বাসিন্দা আব্বাস শেখ ও দ্বিতীয়জন কেদারতলার বাসিন্দা মিনারুল শেখ। পুলিশের সন্দেহ ভারতে থেকে তাঁরা জামাত উল মুজাহিদিন তথা জেএমবি-র লিঙ্কম্যান হিসেবে কাজ করতেন। তাঁদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য জানার চেষ্টা চলছে। এই দুজনের মধ্যে আব্বাস শেখকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের চোখে ধরা পড়েছিলেন তিনি।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *