CM Mamata Banerjee: বাংলার ১২ লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকল ৬০ হাজার টাকা - Bengali News | CM Mamata Banerjee: CM Mamata Banerjee In Nabanna Started Bangla Awas Yojona - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: বাংলার ১২ লক্ষ লোকের অ্যাকাউন্টে ঢুকল ৬০ হাজার টাকা – Bengali News | CM Mamata Banerjee: CM Mamata Banerjee In Nabanna Started Bangla Awas Yojona

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)

আবাস যোজনার  টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। বকেয়া সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছিল সেই সার্ভে। মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে সেই টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন সেই প্রসঙ্গেই সাংবাদিক বৈঠক করেন।

এক নজরে আপডেট (সর্বশেষ তথ্য় উপরে)

  1. মমতা: আমরা কথা দিয়েছি। তাই ১২ লাখকে আমরা দেব। ২১ টা জেলা থেকে দু জন করে এসেছেন । ৪২ জনকে অনুমোদন পত্র তুলে দেব এখানে। আজ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা করে দেওয়া হল
  2. মমতা: আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে। প্রাপ্য টাকা দিচ্ছে না।
  3. মমতা: ২০২২ সালে হাউস টু হাউস সার্ভে করেছিল ওরা। আমরাও করেছিলাম। তাতে ৩৩ লক্ষ ৪২ হাজারের লিস্ট তৈরি করে। কিন্তু উপভোক্তারা টাকা পায়নি। প্রথম পর্যায়ে ১১ লাখ বাড়ির অনুমোদন দিয়েছিল। কিন্তু টাকা দেয়নি। ১০০ দিন, ঐক‍্যশ্রী, ওবিসি, গ্রামীণ রাস্তার টাকা পাইনি। সব বন্ধ। আমরা এরপরও থেমে নেই। পথশ্রী প্রকল্প করেছি। ১০০ দিনের কাজের বদলে কর্মশ্রী চালু করেছি। যেখানে যাঁরা কাজ করত, সংসার চালাত, তাঁরা যাতে পঞ্চাশ দিনের টাকা পায় তার বেশি হলেও আপত্তি নেই। এছাড়াও ঐক‍্যশ্রী, মেধাশ্রীর স্কলারশিপ টাকা দিচ্ছি। এই সব মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা পাই।
  4. মমতা: কেন্দ্র না দিলে বাকি ১৬ লাখকে ২০২৬ র মধ্যে আমরা দিয়ে দেব। ২০২৫-এর মে জুনের মধ্যে ৮ লাখ, ডিসেম্বরের মধ‍্যে ৮ লাখ পেয়ে যাবেন। এই তিন বছরে ৬৯ টি দল পাঠিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু তারপরও টাকা দেয়নি। লাভ হয়নি।
  5. মমতা: সবার নজরদারিতে তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৮ লক্ষ যোগ‍্য আছেন। এদের মধ‍্যে ১২ লক্ষ লোক প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাবেন। বাকি ১৬ লক্ষ থাকবেন। টাকা সরাসরি ব্য়াঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। ষাট হাজার করে দুবার টাকা দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে ১৪ হাজার ৭৭৩ কোটি টাকা পড়বে ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *