প্রয়াত সিরিয়াল পাড়ার পুরোহিতমশাই, স্রোত-সার্থকের বিয়ে দিয়েছিলেন তিনিই - Bengali News | Basudev Chakraborty popular character artist passes away - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত সিরিয়াল পাড়ার পুরোহিতমশাই, স্রোত-সার্থকের বিয়ে দিয়েছিলেন তিনিই – Bengali News | Basudev Chakraborty popular character artist passes away

Spread the love

তিনি যে টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সেটা বলা যায় না। তবে বহু বহু সিরিয়ালের দৃশ্য আছে তাঁকে ছাড়া যেন পূরণই হত না। তিনি হলেন বাসুদেব চক্রবর্তী। বেশির ভাগ বাংলা সিরিয়ালে তাঁকে পুরোহিতের চরিত্রে দেখে অভ্যস্ত দর্শক। তাঁর ঝুলিতে একগুচ্ছ হিট সিরিয়াল। ‘মোহর’ থেকে ‘এক্কা দোক্কা’, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রায় সব সিরিয়ালেই পুরোহিতের চরিত্রে দেখা যেত তাঁকে। ১৬ ডিসেম্বর আর্টিস্ট ফোরামের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় অভিনেতার প্রয়াণের খবর। বিবৃতিতে লেখা হয়েছে, “বর্ষীয়ান অভিনেতা ও আমাদের সদস্য বাসুদেব চক্রবর্তী আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামান করছি।”

অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনেতার প্রয়াণের খবর ফেসবুকে জানিয়েছেন তাঁর পুত্র অতনু চক্রবর্তী। প্রয়াত বাসুদেবের ছেলে সমাজমাধ্যমের পাতায় লেখেন, “বাবা বলে ডাকলে আর কেউ সাড়া দেবে না।” শেষ ‘মিঠিঝোরা’ সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শক। সিরিয়ালে স্রোত-সার্থকের বিয়েও তিনি দিয়েছেন। সিরিয়াল পাড়ার চরিত্রাভিনেতাকে হারিয়ে শোকস্তব্ধ গোটা সিরিয়াল পাড়া। তাঁর ছেলের কথাই, এভাবে আচমকা সব শেষ হয়ে যাবে কেউ কল্পনা করতে পারেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *