Zakir Hussain Passed Away: শেষ লড়াইটা হেরেই গেলেন, প্রয়াত জাকির হুসেন - Bengali News | Tabla maestro zakir hussain passed away in san francisco his family confirms - 24 Ghanta Bangla News
Home

Zakir Hussain Passed Away: শেষ লড়াইটা হেরেই গেলেন, প্রয়াত জাকির হুসেন – Bengali News | Tabla maestro zakir hussain passed away in san francisco his family confirms

Spread the love

প্রয়াত বিখ্যাত তবলা বাদক জাকির হুসেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার রাতেই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিবারের তরফে সে সময়ে জানানো হয়, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। সোমবার ভোরে পরিবারের তরফেই দুঃসংবাদ দেওয়া হয়।

কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন। সাত বছর বয়সে তবলা বাজিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। বারো বছর বয়স হওয়ার আগেই ভারতের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান করতে শুরু করেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের।

ভারত ও আন্তর্জাতিক একাধিক সিনেমায় অবদান রয়েছে কিংবদন্তি এই তবলা বাদকের। প্রায় ৪ দশক আগে পরিবার নিয়ে সান ফ্রান্সিসকো চলে যান তিনি। সেখানেই বসবাস শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। ২০০২ সালে পান পদ্মভূষণ সম্মান। আর ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান দেওয়া হয়। ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। তার মধ্যে ৪ বার এই অ্যাওয়ার্ড পান কিংবদন্তি এই তবলা বাদক।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *