Baguiati: বাগুইআটিতে প্রমোটারের ওপর ‘হামলা’, গ্রেফতার ২ – Bengali News | Baguiati ‘Attack’ on promoter in Baguiati, 2 arrested
কলকাতা: বাগুইআটিতে প্রোমোটারেকে মারধরের ঘটনায় গ্রেফতার দুই। রমেন মণ্ডল-সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাগুইআটি থানার পুলিশ রাতভর তল্লাশি চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, তোলাবাজি, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে। সোমবারই তাঁদের আদালতে পেশ করা হবে। অভিযোগ ওঠে ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। কিন্তু তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি।
প্রসঙ্গত, রবিবার বিধাননগরের এক প্রমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগ ওঠে। তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থাতেই বাগুইআটি থানায় থান ওই প্রমোটার। কাঠগড়ায় বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীরা। তাঁর অনুগামী বাবাই, গোবিন্দ দাস, শুভেন্দু-সহ একাধিক জনের নাম করে আক্রান্ত।
ঘটনার পর থেকে অভিযুক্ত কাউন্সিলরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিধাননগর পৌরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্তের প্রতিক্রিয়া ছিল, “‘টাকা যখন চেয়েছিল, তখনই তো অভিযোগ, কিন্তু করেননি। যদি করে থাকেন, তাহলে পুলিশের ব্যাপার। পুলিশ কেন করেনি। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর। আমি খোঁজ নিচ্ছে। যতক্ষণ না প্রমাণ হচ্ছে, চোর বলা যাবে না।” অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ২।
