Brinjal: বেগুনের কী আদৌ কোনও গুণ আছে? শরীরে কী প্রভাব পড়ে জানেন? - Bengali News | Know the side effects of consuming excessive brinjal - 24 Ghanta Bangla News
Home

Brinjal: বেগুনের কী আদৌ কোনও গুণ আছে? শরীরে কী প্রভাব পড়ে জানেন? – Bengali News | Know the side effects of consuming excessive brinjal

Spread the love

বেগুন খেলে কী হয় জানেন? Image Credit source: Getty Images

শীত পড়তেই বাঙালির বাজারের থলিতে বাড়ছে বেগুনের আধিক্য। টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা বেগুন পোড়া হোক বা বেগুনের ভর্তা। পাতে পড়লেই জমে যায় খাওয়া দাওয়া। আবার মাছের ঝোল থেকে চচ্চরি সেখানেও বেগুন। কিন্তু শীত পড়তেই এত বেগুন খাওয়া কি ভাল? বেগুন খেলে কি শরীরে কোনও খারাপ প্রভাব পড়তে পারে?

বেগুন খেলে কী কী উপকার হয়?

ভিটামিন এ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়াই করে এমনকি দৃষ্টিশক্তি উন্নতি ঘটায়। বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। যা শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে। বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। কোলেস্টেরল থাকলে বেগুন উপকারী। বেগুন ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে।

এই খবরটিও পড়ুন

বেগুন বেশি খেলে কী কী খারাপ প্রভাব পড়তে পারে?

অ্যালার্জির যাঁরা সমস্যায় ভোগেন তাঁদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। শরীরের অ্যালির্জির সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন। বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম শরীরের জন্য ভাল হলেও অতিরিক্ত ভাল নয়। অত্যধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা হতে পারে।

বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *