IND vs AUS: মাত্র ১৩.২ ওভারেই দিনের খেলা শেষ! WTC ফাইনালের পথে আতঙ্ক আবহাওয়া - Bengali News | India vs Australia 3rd Test at Brisbane Day 1 Play has been called off due to rain - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS: মাত্র ১৩.২ ওভারেই দিনের খেলা শেষ! WTC ফাইনালের পথে আতঙ্ক আবহাওয়া – Bengali News | India vs Australia 3rd Test at Brisbane Day 1 Play has been called off due to rain

Spread the love

প্রথম সেশনে মাত্র ১৩.২ ওভার। এরপর শুধুই অপেক্ষা। অবশেষে স্থানীয় সময় বিকেল ৪.১৩ নাগাদ দিনের খেলা শেষের ঘোষণা। ব্রিসবেন টেস্টে দু-দলের অস্বস্তি বাড়াল বৃষ্টি। সারা দিনে মাত্র ১৩.২ ওভারের খেলা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করতে ভারত-অস্ট্রেলিয়া দু-দলেরই পরিস্থিতি সঙ্গীন। এই ম্যাচে আবহাওয়া বড় আতঙ্ক হয়ে দাঁড়াল। বাকি চার দিনও বৃষ্টির প্রভাব পড়তে পারে। সেই সম্ভাবনা প্রবল।

বৃষ্টির পূর্বাভাস ছিলই। দিনের খেলা শুরুর সময় আকাশও মেঘলা। সে কারণেই টস জিতে বোলিং নিতে বিন্দুমাত্র ভাবনা চিন্তা করেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ঝলমলে রোদও ছিল। তবে ইনিংসের ষষ্ঠ ওভারেই বৃষ্টি নামে। খেলা থামাতে হয়। প্রায় আধঘণ্টার মতো খেলা বন্ধ থাকে। অবশেষে ফের শুরু হয়। সে সময় রোদ আরও বেশি। বোলাররা খুব বেশিক্ষণ সুবিধা পাবেন কি না, এই নিয়েই ধোঁয়াশা ছিল। বৃষ্টি বিরতির পর ভারত দুর্দান্ত বোলিং করছিল।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *