Minor Girl: দেহ ব্যবসায় নামানোর ছক, বহরমপুরে ৩ দিন ধরে লাগাতার ‘ধর্ষণ’ নাবালিকাকে, সঙ্গ দিল দুই মহিলা-সহ আরও এক নাবালিকা - Bengali News | Police arrest 4 people for alleged repeated physical abuse of minor girl in Murshidabad - 24 Ghanta Bangla News
Home

Minor Girl: দেহ ব্যবসায় নামানোর ছক, বহরমপুরে ৩ দিন ধরে লাগাতার ‘ধর্ষণ’ নাবালিকাকে, সঙ্গ দিল দুই মহিলা-সহ আরও এক নাবালিকা – Bengali News | Police arrest 4 people for alleged repeated physical abuse of minor girl in Murshidabad

Spread the love

বহরমপুর: নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। অভিযোগ দায়ের হতেই পুলিশ গ্রেফতার করল চারজনকে। অভিযোগ, ১৫ বছরের ওই নাবালিকাকে আটকে রাখতে সাহায্য করে তিন মহিলা। লাগাতার ধর্ষণ করে যায় এক যুবক। 

শুক্রবার এক যুবক তার স্ত্রী এবং তার ১৫ বছর বয়সী কন্যা এবং পরিচিত ৫৫ বছর বয়সী এক মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনায় তাঁদের সরাসরি যোগ রয়েছে বলে দাবি নির্যাতিতার পরিবারের। অভিযোগ পাওয়ার পরেই যুবক-সহ মোট চারজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাঁদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়। তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নাবালিকাকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেছিল ওই মহিলারা। কাজে সাহায্য করছিল ওই যুবক। তাঁদের জেরা করে আরও নতুন তথ্য পেতে চাইছে পুলিশ। এর পিছনে আরও বড় কোনও চক্র রয়েছে কিনা তাও জানার চেষ্টা করছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে মুর্শিদাবাদের বড়ঞায় আবার ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। সেই ঘটনাতেও শোরগোল চলছে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারও করেছে। ধৃতের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। এদিন ধৃতকে কান্দি মহুকুমা আদালতে তোলা হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *