Sukanta Majumdar on Bangladesh: ‘ক্ষমার অযোগ্য’, কেন গর্জে উঠলেন সুকান্ত? – Bengali News | BJP Sukanta Majumdar Comment on Bangladesh Issue
সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্যসভাপতিImage Credit source: TV 9 Bangla
কলকাতা: কোথাও হিন্দু মহিলাকে পিটিয়ে খুন। কোথাও মন্দিরে তাণ্ডব। কোথাও মহিলাদের বাজারে না যেতে ফতোয়া। কোথাও আবার হিন্দু চিকিৎসককে মারধর। রেহাই পেল না ওষুধের দোকানও। সম্প্রতি হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে বৈঠক করে সকলকে সমান অধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ইউনূস। কিন্তু বাস্তবে পরিস্থিতি কি বদলালো? হিন্দু নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
নিজের এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে বিজেপি রাজ্য সভাপতি লেখেন, “ক্ষমার অযোগ্য কাজ। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।”
সুকান্ত মজুমদারের পোস্ট
উল্লেখ্য, বাংলাদেশে অশান্তির ঘটনায় প্রথম থেকেই সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, সদ্য ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে পৌঁছে হিন্দুদের একজোট হওয়ার বার্তা দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার সেই বার্তার পর সেদেশের সংখ্যালঘু হিন্দুরা মনে বল পাচ্ছেন বলেও জানিয়েছেন কেউ-কেউ। তবে বেলাগাম হিংসা, অশান্তি বন্ধের কোনও নামমাত্র নেই তা প্রতিদিন হিংসা-অশান্তির ঘটনা থেকেই প্রমাণ। এবার শুভেন্দুর পাশাপাশি সরব হতে দেখা গেল সুকান্তকেও।