Local Train: শনি-রবিবার কাজ রেখেছেন নাকি? বাতিল আছে একগুচ্ছ ট্রেন, দেখে নিন তালিকা – Bengali News | Multiple local trains will be cancelled in Sealdah division on Saturday and Sunday, check out the list
কলকাতা: বাতিল ‘রোগ’ যেন কিছুতেই ঠেকানো যাচ্ছে না। ফের ট্রেন বাতিল। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা শিয়ালদহে। একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শনিবার ও রবিবারে। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া ও শিয়ালদহ দুই ডিভিশনেই। কখনও সিগন্যালিংয়ের কাজ, কখনও আবার ওভারহেডের কাজ কখনও আবার রেলের অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নের কাজের কারণে সবথেকে বেশি ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হওড়ায়। এবার কাজ হতে চলেছে কালীনারায়ণপুর স্টেশনে। সে কারণেই শিয়ালদহ ডিভিশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি কিছু ট্রেনের যাত্রার সময়ও বদলাচ্ছে।
৭ ডিসেম্বর শনিবার বাতিল খাতায় থাকছে…
শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ 31539/ ডাউন 31538
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ 31843 / ডাউন 31838
শিয়ালদহ থেকে লালগোলা: আপ 03191/ ডাউন 03190
৮ ডিসেম্বর রবিবার বাতিল খাতায় থাকছে…
রানাঘাট থেকে কৃষ্ণনগর: আপ 31721, 31723 / ডাউন 31722
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812, 31816
রানাঘাট থেকে শান্তিপুর: আপ 31785/ ডাউন 31788
রানাঘাট থেকে লালগোলা: আপ 31765/ ডাউন 31768
শিয়ালদহ থেকে শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514
একইসঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ ও সময়সীমা নিয়ন্ত্রণ করা হচ্ছে। রবিবার এই তালিকায় থাকছে ০৩১৭১ শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার স্পেশ্য়াল। অন্যদিকে শনিবার এই তালিকায় থাকছে 31541 শিয়ালদহ-শান্তিপুর লোকাল, 31512 শান্তিপুর-শিয়ালদহ লোকাল।