New University: ধনেখালিতে রবীন্দ্রনাথ, আগরপাড়ায় রামকৃষ্ণের নামে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, ভবানীপুরেও বড় চমক - Bengali News | New university is being built in name of Rabindranath Tagore in Dhaniakhali, Ramakrishna in Agarpara, and there is also a big surprise in Bhawanipur - 24 Ghanta Bangla News
Home

New University: ধনেখালিতে রবীন্দ্রনাথ, আগরপাড়ায় রামকৃষ্ণের নামে হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়, ভবানীপুরেও বড় চমক – Bengali News | New university is being built in name of Rabindranath Tagore in Dhaniakhali, Ramakrishna in Agarpara, and there is also a big surprise in Bhawanipur

কলকাতা: আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে রাজ্যে। এদিনের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক এমনটা ঠিক হয়েছে বলে জানা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর আর রামকৃষ্ণ পরমহংসের নামে দু’টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে রাজ্য। একইসঙ্গে ভবানীপুরে হচ্ছে ভবাবীনপুর বিশ্ববিদ্যালয়। 

আগামী সপ্তাহে আসছে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল। জানা যাচ্ছে, রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয় হবে আগরপাড়ায়। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় হবে ধনেখালিতে। ভবানীপুরে গ্লোবাল ইউনিভার্সিটি হচ্ছে ভবানীপুরে। এখন যে ভবানীপুর এডুকেশন সোসাইটি রয়েছে তা রূপ নেবে বিশ্ববিদ্যালয়ের।

মঙ্গলবার আসবে রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি (প্রাইভেট) বিল, রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল। বুধবার আসবে ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল। তারপরই বিশ্ববিদ্যালয় তৈরির কাজ বাস্তবের রূপ নেবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৩। এই তিন নতুন বিশ্ববিদ্যালয় হলে সংখ্যাটা দাঁড়াবে ৪৬। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *