Eknath Shinde: পরিস্থিতির উন্নতি হচ্ছে না, এবার হাসপাতালে ভর্তি করতে হল শিবসেনা প্রধান একনাথ শিন্ডেকে – Bengali News | Shib Sena Leader Eknath Shinde admitted to hospital in Thane after no improvement in health
গুরুতর অসুস্থ মহারাষ্ট্রের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটাতেই তাঁকে ভর্তি করানো হল হাসপাতালে।
গত কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মহারাষ্ট্রের মসনদে কে বসবেন, তা নিয়ে দিল্লি থেকে শাহী বৈঠক সেরে ফিরেই নিজের গ্রামের বাড়ি সাতারায় চলে গিয়েছিলেন একনাথ শিন্ডে। সেখানেই গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল জ্বর এবং গলার সংক্রমণে ভুগছিলেন একনাথ। শিবসেনা প্রধানের চিকিৎসার ব্যবস্থা করা হয় গ্রামের বাড়িতেই। চিকিৎসকেদের একটি মেডিকেল বোর্ড গঠন হয় সেখানে। কিন্তু পরিস্থিতির উন্নতি না ঘটায় এবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হল।
(খবরটি সবেমাত্র প্রকাশিত। বিস্তারিত আসছে শীঘ্রই। কিছুক্ষণ পরে এই পেজটি রিফ্রেশ করুন।)