IND vs AUS: 'ওর জন্যই', হতাশার মরসুমের ঘুরে দাঁড়ানো সিরাজ বলছেন... - Bengali News | Border Gavaskar Trophy: Siraj credits Bumrah for turnaround after difficult home season - 24 Ghanta Bangla News
Home

IND vs AUS: ‘ওর জন্যই’, হতাশার মরসুমের ঘুরে দাঁড়ানো সিরাজ বলছেন… – Bengali News | Border Gavaskar Trophy: Siraj credits Bumrah for turnaround after difficult home season

Spread the love

ঘরের মাঠে হতাশার সিরিজ কেটেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ। প্রবল চাপে ছিল ভারতীয় দল। ব্যক্তিগত ভাবে অস্বস্তিতে ছিলেন মহম্মদ সিরাজও। জসপ্রীত বুমরার পর দলের দ্বিতীয় সেরা পেসার তিনি। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি সিরাজ। কিউয়িদের কাছে লজ্জার হারের পর ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। পাহাড়প্রমাণ চাপ নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিল ভারতীয় দল। সেই তালিকায় রয়েছেন সিরাজও। তবে পারথ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজে ১-০ এগিয়ে ভারত। পারথ টেস্টে ভরসা দিয়েছেন সিরাজ। এর জন্য কৃতিত্ব দিচ্ছেন বোলিং সঙ্গী জসপ্রীত বুমরাকে।

টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। তাঁর সঙ্গে বোলিং পার্টনারশিপ গড়া যে কোনও বোলারকেই আত্মবিশ্বাস দেয়। সিরাজও বলছেন, ‘জসসি ভাইয়ের সঙ্গে সবসময়ই কথা হয়। এখানে প্রথম ম্যাচের আগেও কথা হয়েছে। কোথায় সমস্যা হচ্ছে, মনের মধ্যে কী চলছে সেটা বোঝাই। সে আমাকে বোঝায়, অতিরিক্ত না ভেবে লাইন লেন্থে নজর দিতে। এরপরও উইকেট না পেলে তখন ভাবতে।’

এই খবরটিও পড়ুন

পারথ টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়েছিল ভারত। জসপ্রীত বুমরা সহ পেসারদের অনবদ্য পারফরম্যান্সেই ঘুরে দাঁড়ায়। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা দুর্দান্ত জায়গায় পৌঁছে দেয় ভারতকে। বোলারদের সৌজন্যে ২৯৫ রানের বিশাল জয়। পারথে দু-ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সিরাজ। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের ম্যাচ। নজর থাকবে বোলিং আক্রমণেও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *