Ghorer Bioscope Result: ২০২৪-এ সিরিয়ালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কারা? - Bengali News | Ghorer bioscope award best serial actress 2024 award winner name - 24 Ghanta Bangla News
Home

Ghorer Bioscope Result: ২০২৪-এ সিরিয়ালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন কারা? – Bengali News | Ghorer bioscope award best serial actress 2024 award winner name

ধারাবাহিকের সেরা অভিনেত্রী

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

ধারাবাহিকের সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছে–

কথা চক্রবর্তী, সিরিয়াল আকাশ কুসুম
শ্বেতা ভট্টাচার্য , কোন গোপনে মন ভেসেছে
দিব্যাণী মণ্ডল, ফুলকি
হিয়া মুখোপাধ্যায়, গীতা এলএলবি
সুস্মিতা দে, কথা

দর্শক নির্বাচনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন— হিয়া মুখোপাধ্যায়, গীতা এলএলবি

জুরি নির্বাচনে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন— দিব্যাণী মণ্ডল, ফুলকি

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *