Harshit Rana: ৬ ডেলিভারিতে ৪ উইকেট, পিঙ্ক বলে আগুনে ফর্মে হর্ষিত রানা; অ্যাডিলেডে ভারতের বড় ভরসা হবেন? – Bengali News | Harshit Rana has taken 4 wickets in space of 6 balls during IND vs PM XI warm up match
Harshit Rana: ৬ ডেলিভারিতে ৪ উইকেট, পিঙ্ক বলে আগুনে ফর্মে হর্ষিত রানা; অ্যাডিলেডে ভারতের বড় ভরসা হবেন?Image Credit source: BCCI
কলকাতা: এ তো যেন আগুনের গোলা! হর্ষিত রানাকে ক্যানবেরায় বল করতে দেখে এমনটাই বলাবলি করছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রবিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল ৯.১০ থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া। সেখানে গোলাপি বলে পরীক্ষা হচ্ছে রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় টিমের। টস জিতে প্রথমে প্রধানমন্ত্রী একাদশকে ব্যাটিংয়ে পাঠান রোহিত শর্মা। মহম্মদ সিরাজ, হর্ষিত রানাদের তাই প্রথমেই পড়তে হয়েছে পরীক্ষার মুখে। শুরুর দিকে রেনশকে ফেরান সিরাজ। এরপর বৃষ্টির কারণে খানিকক্ষণ ম্যাচ বন্ধ থাকে। খেলা শুরু হওয়ার পর আর একটি উইকেট তুলে নেন আকাশ দীপ। এরপর জ্যাক ক্লেটন ও স্যাম কন্টাস জুটি বাঁধেন। ২৩তম ওভারে এরপর ধাক্কা দেন হর্ষিত রানা। এরপর নিজের ৬টি ডেলিভারির মধ্যে ৪টি উইকেট তুলে নেন নাইট তরুণ পেসার। অ্যাডিলেডে তিনি রোহিতের বড় ভরসা হতে পারবেন?
বিস্তারিত আসছে…