ED Attacked: সাইবার প্রতারণার তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, মার খেতে হল অ্যাডিশনাল ডিরেক্টরকে! - Bengali News | Enforcement Directorate Team Attacked during raid by Accused in Cyber Fraud Case, Additional Director Injured - 24 Ghanta Bangla News
Home

ED Attacked: সাইবার প্রতারণার তদন্তে গিয়ে আক্রান্ত ইডি, মার খেতে হল অ্যাডিশনাল ডিরেক্টরকে! – Bengali News | Enforcement Directorate Team Attacked during raid by Accused in Cyber Fraud Case, Additional Director Injured

Spread the love

এখানেই হামলা হয় ইডি আধিকারিকদের উপরে।Image Credit source: ANI

নয়া দিল্লি: ফের আক্রান্ত ইডি। সাইবার প্রতারণা চক্রের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার দিল্লিতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিযান চালানোর সময়ই ইডি আধিকারিকদের উপরে হামলা করা হয়। জখম হয়েছেন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর।

এ দিন সকালে দিল্লির বিজওয়াসান এলাকায় সাইবার প্রতারণা মামলার তদন্তে অভিযান চালায় ইডি। অশোক শর্মা নামক এক ব্যক্তির বাড়িতে হানা দিতেই, অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ইডি আধিকারিকদের উপরে হামলা করে। গুরুতর আহত হন ইডির অ্যাডিশনাল ডিরেক্টর।

তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ফিশিং স্ক্যাম, কিউআর কোড প্রতারণা ও পার্ট টাইম চাকরির টোপ দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারিত করা হচ্ছিল। কয়েক কোটি টাকার সাইবার প্রতারণার খোঁজ পেয়েই এদিন কয়েকজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ডেন্টের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। অশোক শর্মা নামক এক ব্যক্তির বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছতেই তাদের উপরে হামলা করা হয়। মারধর করা হয়।

ঘটনাস্থলে মোট ৫ জন ছিলেন বলেই জানা গিয়েছে। এর মধ্যে একজন হামলার পরই পালিয়ে যায়। ইতিমধ্যেই বাড়িটি ঘিরে ফেলেছেন ইডি আধিকারিক ও নিরাপত্তা বাহিনী। পুলিশে এফআইআর-ও দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *