Delhi Blast: এক মাসের মধ্যেই একই জায়গায় ফের বিস্ফোরণ রাজধানীতে! – Bengali News | Explosion heard in Paschim Bihar area of North Delhi
উত্তর দিল্লির প্রশান্ত বিহারের পিভিআর মাল্টিপ্লেক্সে ফের বিস্ফোরণ। বৃহস্পতিবার সকাল ১১টা ৪৮ নাগাদ ঘটে এই বিস্ফোরণ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের চারটি ইঞ্জিন। কী থেকে, কেন বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এই নিয়ে একই জায়গায় এক মাসের মধ্যে প্রশান্ত বিহার এলাকায় ২বার বিস্ফোরণের ঘটনা ঘটল। মাস খানেক আগেই প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের সামনে বিস্ফোরণ হয়েছিল। সেই সময় স্কুলের দেওয়াল ক্ষতিগ্রস্থ হয়েছিল। এই বারের বিস্ফোরণে, পার্কের বাউন্ডারি ওয়াল ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণ স্থলে সাদা পাউডার জাতীয় গুঁড়ো পদার্থ পাওয়া গিয়েছে। এই একই ধরনের পাউডার আগের বারের বিস্ফোরণের সময় পাওয়া গিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর।