Hooghly: টোটোয় ধাক্কা বাইকের, চাপা পড়ে মৃত্য়ু সাত বছরের শিশুর - Bengali News | Hooghly A seven year old child was crushed to death by a bike in Toto - 24 Ghanta Bangla News
Home

Hooghly: টোটোয় ধাক্কা বাইকের, চাপা পড়ে মৃত্য়ু সাত বছরের শিশুর – Bengali News | Hooghly A seven year old child was crushed to death by a bike in Toto

Spread the love

টোটো দুর্ঘটনায় আহতImage Credit source: TV9 Bangla

হুগলি: টোটোয় সজোরে ধাক্কা বাইকের। টোটো উল্টে মৃত সাত বছরের শিশু। গুরুতর আহত শিশুর মা। পুলিশ জানিয়েছে,  মৃত শিশুর নাম সৌম্যদ্বীপ মাঝি(৭)। তার বাড়ি জাঙ্গিপাড়া থানা এলাকায়। তবে বিগত কয়েক মাস তারকেশ্বরের বৈদ্যপুর এলাকায় মায়ের সঙ্গে থাকছিল সৌমদ্বীপ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে টোটোয় চেপে সৌম্যদ্বীপকে নিয়ে পিয়াসারা যাচ্ছিলেন তার মা প্রিয়াঙ্কা মাঝি এবং মাসি মনিমালা পণ্ডিত। পিয়াসারা এলাকায় ২৬ নং রোডে দ্রুত গতিতে আসা একটি বাইক সজোরে  ধাক্কা মারে ওই টোটোটিতে।

বাইকের ধাক্কায় উল্টে যায় টোটোটি। টোটোর নীচে চাপা পড়ে যায় সৌম্যদ্বীপ ও তার মা। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সৌম্যদ্বীপকে চিকিৎসক মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মা প্রিয়াঙ্কা মাঝি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *