Bangladesh: বাংলাদেশের অবস্থা নিয়ে কী ভাবছে তৃণমূল? মুখ খুললেন অভিষেক - Bengali News | Abhishek Banerjee comments on Bangladesh situation, what is TMC's stand - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: বাংলাদেশের অবস্থা নিয়ে কী ভাবছে তৃণমূল? মুখ খুললেন অভিষেক – Bengali News | Abhishek Banerjee comments on Bangladesh situation, what is TMC’s stand

অভিষেক বন্দ্যোপাধ্য়ায়Image Credit source: TV9 Bangla

কলকাতা: বাংলাদেশের পরিস্থিতির আঁচ ক্রমশ পড়তে শুরু করেছে এপার বাংলাতেও। ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস গ্রেফতার হওয়ার পর কলকাতায় প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে বিজেপি। এবার এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল তৃণমূল। ফিরহাদ হাকিম, সৌগত রায়ের মতো নেতারা ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন ও উদ্বেগ প্রকাশ করেছেন। এবার এই বিষয়ে কথা বললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার দিল্লিতে অভিষককে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে, সেটাই মেনে নেবে তৃণমূল। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নাক গলাতে চাইছে না দল। তবে বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে অভিষেক বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *