Murder: লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে কথা? স্ত্রীর সঙ্গে বিবাদ চরমে উঠতেই চরম ‘সিদ্ধান্ত’ স্বামীর - Bengali News | Husband accused of hacking wife to death over extramarital affair, murder in Purulia - 24 Ghanta Bangla News
Home

Murder: লুকিয়ে লুকিয়ে কার সঙ্গে কথা? স্ত্রীর সঙ্গে বিবাদ চরমে উঠতেই চরম ‘সিদ্ধান্ত’ স্বামীর – Bengali News | Husband accused of hacking wife to death over extramarital affair, murder in Purulia

Spread the love

ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

পুরুলিয়া: লুকিয়ে লুকিয়ে অন্য কারও সঙ্গে প্রেম করছে স্ত্রী। দীর্ঘদিন থেকেই এই সন্দেহ দানা বেঁধেছিল স্বামীর মনে। কিন্তু, সেই সন্দেহের বশে যে সে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা গুণাক্ষরেও টের পায়নি কেউ। স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রক্তে ভাসল গোটা বাড়ি। চাঞ্চল্যকর ঘটনা পুরুলিয়ার আদ্রা থানার গগনাবাদ গ্রামে। এই গ্রামের বাস মানস বাউরির। তাঁর বিরুদ্ধে স্ত্রী অষ্টমী বাউরিকে বাড়ির মধ্যেই কুপিয়ে খুনের  অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। 

উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের কাছে জামাইবাবুর বিরুদ্ধে দিদিকে খুনের অভিযোগ দায়ের করেন অষ্টমীর বোন যমুনা। তাঁর অভিযোগ পেতেই মানসকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে খুনে ব্যবহৃত কুড়ুলটিও উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। জামাইবাবুর ফাঁসির দাবিতে সরব হয়েছেন যমুনা। 

প্রাথমিক তদন্তে পুুলিশের অনুমান, স্ত্রীর সঙ্গে পুরনো বিবাদের জেরে এই কাণ্ড ঘটিয়েছেন মানস। নেপথ্যে বিবাহ বর্হিভূত সম্পর্কের জট থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তাকারীরা। মৃতার শাশুড়ি কাজল বাউরি আবার জানাচ্ছেন, তাঁর বউমা ফোনে নাকি অন্য লোকের সঙ্গে প্রায়ই লুকিয়ে কথা বলতো। কিন্তু, তাঁর ছেলে তাঁকে কোনও ফোনই কিনে দেয়নি। তা নিয়ে ছেলে-বউমার মধ্যে প্রায়ই ঝামেলা হতো বলে জানাচ্ছেন তিনি। ইতিমধ্যেই আদ্র থানার পুলিশ সেই ফোন বাজেয়াপ্ত করেছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *