South 24 Parganas: দুই স্কুলছাত্রীর রহস্যমৃত্যুতে গ্রেফতার তিন সহপাঠী - Bengali News | South 24 parganas Three classmates arrested in the mysterious death of two schoolgirls - 24 Ghanta Bangla News
Home

South 24 Parganas: দুই স্কুলছাত্রীর রহস্যমৃত্যুতে গ্রেফতার তিন সহপাঠী – Bengali News | South 24 parganas Three classmates arrested in the mysterious death of two schoolgirls

Spread the love

ছাত্রীর রহস্যমৃত্যুতে গ্রেফতার তিন সহপাঠীImage Credit source: TV9 Bangla

দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপের দুই স্কুল ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় তিন ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দীপঙ্কর দাস ও সুমন দাস মৃত ছাত্রীদের সহপাঠী বলে জানা গিয়েছে। অন্যদিকে ধৃত আরও এক ছাত্র শরৎ মণ্ডল পাশের স্কুলের ছাত্র বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি কাকদ্বীপ এলাকায়। তাদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছে পুলিশ। দুপুরে ধৃতদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী। রবিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনের নিশ্চিন্তপুর ও করঞ্জলী স্টেশনের মাঝে রেললাইন থেকে দুই ছাত্রীর দেহ উদ্ধার করে জিআরপি। অন্যদিকে খোঁজ না পেয়ে শনিবার রাতেই কাকদ্বীপের হারুউড পয়েন্ট উপকূল থানায় ধৃত তিন ছাত্রের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছিল মৃত এক ছাত্রীর পরিবার।

প্রেমে ধাক্কা খেয়ে আত্মহত্যা না কি পরিকল্পনা করে দুই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে খুন ? ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে তদন্তে ধোঁয়াশা কাটাতে চাইছে পুলিশ। তবে মৃত ছাত্রীদের পরিবার আত্মহত্যা মানতে নারাজ। ধৃতদের বিরুদ্ধে নতুন করে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশের কাছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *