IPL Mega Auction 2025 Live Day 2: নিলামের দ্বিতীয় দিন, নজরে জিমি অ্যান্ডারসন-সৌরভ – Bengali News | IPL Auction 2025 Live updates Day Two on Players Sold, Unsold and Team wise players list and retained players list full details in Bengali
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনের আজ দ্বিতীয় দিন। কোন দল কেমন হল, পরিষ্কার চিত্রটা পাওয়া যাবে আজ। দু-দিনের অকশনের প্রথম দিন শিরোনামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররাই। বিশেষ করে বলতে হয় ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের কথা। ঋষভ দিল্লির ক্যাপ্টেন ছিলেন। অন্যদিকে, শ্রেয়সের নেতৃত্বে গত বার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দু-জনেই অকশনে নেমেছিলেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ পন্থ। ২৭ কোটিতে তাঁকে নিয়েছে লখনউ। শ্রেয়সের দর উঠেছে ২৬.৭৫ কোটি। বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য রেজিস্টার করেছিলেন ১৫৭৪ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ৫৭৪ জন। শেষ মুহূ্র্তে তিনজনকে যোগ করা হয়েছিল। প্রথম দিন ৮৪ জন অকশনে উঠেছিলেন। চমক, ডেভিড ওয়ার্নার আনসোল্ড থেকেছেন। দ্বিতীয় দিন নজরে থাকব আরও নানা চমকে। বিশেষ করে ইংল্যান্ডের ‘বুড়ো’ পেসার জিমি অ্যান্ডারসনের দিকে। প্রথম বার আইপিএলে নাম লিখিয়েছেন। নিলামের দ্বিতীয় দিনের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।