'দেশের জনগণ সবকিছুর হিসাব রাখছে', অধিবেশনের আগেই বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর - Bengali News | Parliament Winter Session: PM Narendra Modi Speaks Ahead of Parliament session, Attacks Opposition - 24 Ghanta Bangla News
Home

‘দেশের জনগণ সবকিছুর হিসাব রাখছে’, অধিবেশনের আগেই বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর – Bengali News | Parliament Winter Session: PM Narendra Modi Speaks Ahead of Parliament session, Attacks Opposition

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

নয়া দিল্লি: শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। একাধিক ইস্যুতে সংসদ তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নজরে দেখে নিন কী কী বললেন তিনি-

  1. সংবিধানের প্রতিষ্ঠাতার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আমাদের সংসদ ও সাংসদ-উভয়ই চায় সুষ্ঠ আলোচনা হোক। সকলে আলোচনায় অংশ নিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ, যাদের জনগণ পরিত্যাগ করেছে, তারা হই-হট্টগোল করে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদের উদ্দেশ্য সংসদের গতিবিধি আটকানো। দেশের জনগণ সবকিছুর হিসাব রাখছে। যখন সময় আসে, তখন শাস্তিও দেয়।
  2. বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা। গোটা দেশ ২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানের ৭৫ বছর পূর্ণ হয়েছে। এটা গণতন্ত্রের উজ্জ্বল দিন। আগামিকাল সংসদে মিলিতভাবে আমরা সংবিধান দিবস পালন করব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *