Trinamool Congress: রবি শাস্ত্রী-সোবার্স-যুবরাজ সিং…. এবার তৃণমূল! – Bengali News | Trinamool Congress candidates win all 6 seats in the by elections in Bengal, check out the results
দিকে দিকে ঘাসফুল ঝড় Image Credit source: Facebook
কলকাতা: রবি শাস্ত্রী, গারফিল্ড সোবার্স, যুবরাজ সিং…. এবার যেন তৃণমূল কংগ্রেস। মিলে গেল বাইশ গজ থেকে রাজনীতির আঙিনা। উপভোটের ব্যালট বক্স খুলতেই সকাল থেকেই দেখা গেল সব আসনেই তড়তড়িয়ে এগিয়ে যাচ্ছে তৃণমূলের বিজয়রথ। সকাল এগারোটা নাগাদ যে খবর এল তাতে তো দেখা গেল নৈহাটিতে আবার বড় ব্যবধানে জিতেও গিয়েছেন তৃণমূল সনৎ দে। দশম রাউন্ড সম্পূর্ণ হওয়ার পর দেখা গেল তৃণমূল প্রার্থী ৪৮৮৭৯ ভোটে জয়লাভ করেছেন। অন্যদিকে বাকি পাঁচ আসনেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থীরা।
সিতাই থেকে মাদারিহাট, মেদিনীপুর থেকে তালডাংড়া, হাড়োয়ায় একই ছবি। হাড়োয়ায় সপ্তম রাউন্ড গণনা শেষে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম এগিয়ে ৭০,৮৪৪ ভোটে। অন্যদিকে তারপরেই রয়েছে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি। তালডাংড়ায় চতুর্থ রাউন্ড শেষে ১২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূলের ফাল্গুনী সিংহ বাবু। মেদিনীপুরে সপ্তম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ১৮১১৭। অষ্টম রাউন্ড শেষে আবার দেখা যায় তিনি এগিয়ে রয়েছেন ২১০৩২ ভোটে। জয়ের ছবি স্পষ্ট হতেই দিকে দিকে বিজোয়ল্লাসে মাতোয়ারা তৃণমূল প্রার্থী।
এই খবরটিও পড়ুন
দিকে দিকে সবুজ আবির নিয়ে রাস্তায় নেমে পড়েছেন ঘাসফুল শিবিরের কর্মীরা। মাদারিহাটে জয়ের রাস্তা প্রশস্ত হতেই গয়েরকাটায় আবির খেলে পটকা ফাটিয়ে আনন্দে মাতোয়ারা হতে দেখা গেল তৃণমূল কর্মীদের। একই ছবি নৈহাটি থেকে সিতাইয়েও। এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। জয়ের পর টিভি ৯ বাংলায় বললেন নৈহাটির জয়ী তৃণমূল প্রার্থী সনৎ দে। একইসঙ্গে তিনি যে শুরুতেই নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়নে হাত দেবেন সে কথাও বলেন তিনি।