রবিবার সন্ধ্যায় আবারও উঠবে 'পুষ্পা' ঝড়ে, এবার শ্রীলীলা ম্যাজিক - Bengali News | Allu Arjun And Sreeleela's pushpa 2 Kissik Song Promo Out - 24 Ghanta Bangla News
Home

রবিবার সন্ধ্যায় আবারও উঠবে ‘পুষ্পা’ ঝড়ে, এবার শ্রীলীলা ম্যাজিক – Bengali News | Allu Arjun And Sreeleela’s pushpa 2 Kissik Song Promo Out

Spread the love

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে টিম ‘পুষ্পা’। বহু প্রতিক্ষীত এই ছবির প্রতিটা ধাপে থাকছে একের পর এক চমক। ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ ১৭ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’ ছবির ট্রেলার। গত রবিবার সন্ধ্যায় অর্থাৎ ১৭ নভেম্বর গোটা দেশে ট্রেন্ডে থেকেছে ‘পুষ্পা ২’। আগামীকাল অর্থাৎ ২৪ নভেম্বরও সেই তালিকা থেকে বাদ থাকল না। ‘পুষ্পা ২’ টিম এদিনও সাজিয়ে রাখল অনুরাগীদের জন্য নয়া চমক। রাত পোহালেই এবার আসরে নামছে শ্রীলীলা। শ্রীলীলা দক্ষিণী অভিনেত্রী। এবার তাঁর আইটেম ডান্সে ঝড় তুলতে চলেছে ছবি। সঙ্গে থাকছেন পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুন। রবিবার সন্ধ্যা ৭ টা ২ মিনিটে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘কিসিক’ গান।

আল্লু অর্জুন, গত তিন বছরে যাঁকে নিয়ে গোটা দেশের অনুরাগীরা উচ্ছাসিত। সৌজন্যে ‘পুষ্পা’। আল্লু অর্জুনের জীবনে এই ছবি এক মাইলস্টোন। তাঁর জনপ্রিয়তা কেবল দক্ষিণী সিনেপাড়াতেই সীমাবদ্ধ থাকেনি। পুষ্পা ছবির হাত ধরে যা তিনি গোটা দেশে জনপ্রিয়তা লাভ করেছেন। এই ছবি তাঁর ঝুলিতে এনে দিয়েছে জাতীয় পুরষ্কারও। এবার পালা ‘পুষ্পা ২’ ছবির। গত দুই বছর ধরেই ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে মুক্তি পেতে চলেছে এই ছবি। একের পর এক তারিখ বদল করে অবশেষে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’।

‘পুষ্পা ২’ ছবি মুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। অপেক্ষায় দিন গুনছেন সকলে। আর অনুরাগীদের সেই উত্তেজনাকে আরও ৪ গুন বাড়িয়ে তুলেছে এই ছবির ট্রেলার। ৫ ডিসেম্বর বড়পর্দায় আসতে চলেছে ‘পুষ্পা ২’। ছবিটি নিয়ে হাইপ তুঙ্গে। এই ছবির জন্য আল্লুর পারিশ্রমিক ৩০০ কোটি টাকা! যা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি ইতিমধ্যেই গড়ে তুলেছে রেকর্ড। হাতে আর মাত্র কয়েকটা দিন। যদিও উত্তেজনায় ঘুম উড়েছে আল্লু ভক্তদের।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *