অম্বানী পরিবারে কোন্দল! অনন্তের সঙ্গে ছবি তোলাতে না আকাশের? – Bengali News | Speculations are everything is not right in between ambani’s
বুধবার ছিল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। মুম্বইয়ের প্রতিটা ভোটকেন্দ্রে ছিল পাপারাজ্জিদের নজর। ভোটকেন্দ্রে ছিল নায়ক নায়িকাদের ভিড়। প্রতিটা কেন্দ্রেই তাক করে বসেছিলেন ছবি শিকারীরা। এমনই ভোট দিতে গিয়েছিলেন আকাশ অম্বানী এবং অনন্ত অম্বানী এবং মুকেশ অম্বানী। সেখানেই ধরা পড়ল এক অন্য চিত্র। ভোট দিয়ে বেরিয়ে সব তারকাই কিছু ক্ষণের জন্য পোজ দিচ্ছিলেন ক্যামেরার সামনে। তেমনই অম্বানীরাও ভোট দিয়ে বেরিয়ে পোজ দিচ্ছিলেন।
বাবার মুকেশের পাশে ছিলেন ছোট ছেলে অনন্ত। আর আকাশের হাত ধরে আসছিলেন স্ত্রী শ্লোকা মেহতা। তবে ছোট ছেলের সঙ্গে তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্টকে দেখা যায়নি। তার পরেও আবারও শুরু হয় আলোচনা। সত্যিই কি তবে কোনও সমস্য়া অম্বানীদের অন্দরে? না সে কথা অবশ্য জানা যায়নি।
তবে ছবি তোলার জন্য অনন্ত তাঁর দাদাকে ডাকলে সটান তাঁকে না করে দেন আকাশ। উল্টে আলাদা করে স্ত্রীয়ের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন আকাশ। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হতেই চারিদিকে হইহই কাণ্ড। তাহলে কি সত্যিই দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরেছে? না তা অবশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। উল্লেখ্য, কিছু দিন আগে রাধিকা মা হওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। বেশ কিছু অনুষ্ঠানে রাধিকাকে পেটে হাত দিয়ে ছবি তুলতে দেখা যায় রাধিকাকে। তার পর থেকেই জল্পনা আরও জোড়াল হয়। কিন্তু সম্প্রতি দিওয়ালি পার্টিতেই সব জল্পনাকে নশ্যাত্ করে দিয়েছেন।
একটি প্যাস্টেল রঙের ডিজাইনার শাড়িতে ধরা দিয়েছিলেন রাধিকা। সেই ছবি দেখে স্পষ্ট হয়ে যায় তাঁর মা হওয়ার খবর সবটাই জল্পনা। বিয়ের পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে ফ্রেমবন্দি হয়েছেন রাধিকা। কখনও কোনও মন্দিরে কখনও আবার দিওয়ালি পার্টিতে। কিছু দিন আগে ধুমধাম করে জন্মদিনও পালন করা হয়েছিল তাঁর। তখন শোনা গিয়েছিল দুই ভাইয়ের মধ্যে ভাঙন দেখা দিয়েছে। তবে সবটাই যে রটনা সেটা অনেকেই আন্দাজ করেছেন।