News9 Global Summit: কীভাবে ভবিষ্যতে দিশা দেখাবে গ্রিন এনার্জি? নিউজ৯ গ্লোবাল সামিটে বিশেষ পর্বে থাকছেন গৌতম রেড্ডি কে – Bengali News | How will green energy show direction in the future, Gautam Reddy will be in a special episode at News9 Global Summit
কলকাতা: রাত পোহালেই অপেক্ষার অবসান। জার্মানির স্টুটগার্টে নিউজ৯ গ্লোবাল সামিটে বসছে চাঁদের হাট। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে খেলা থেকে আন্তর্জাতিক রাজনীতি-সহ নানা বিষয়ে আলাপচারিতা। এই মহাসমারোহ আগামীতে ভারত-জার্মানির সম্পর্কের ক্ষেত্রে বড় ছাপ রাখতে চলেছে বলে মত ওয়াকিবহাল মহলের। বক্তব্য রাখতে চলেছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলবেন তাঁর বিকশিত ভারতের বিশ্বজনীন স্বপ্ন নিয়ে।
গোটা অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত টিভি৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। তিনি বলছেন, “এই প্রথম এই ধরনের কোনও বিশাল মাপের অনুষ্ঠান কোনও ভারতীয় মিডিয়া সংস্থা আয়োজন করতে চলেছে।” নানা বিষয়ে আলাপচারিতার পাশাপাশি পরবেশ নিয়েও নানাবিধ আলোচনা এবারের অনুষ্ঠানে অগ্রাধিকার পেতে চলেছে। আলোচনা হতে চলেছে জলবায়ু পরিবর্তন নিয়েও। থাকছে বিশেষ পর্ব।
‘Energy Transition: Fueling Green Growth’ শীর্ষক বিশেষ আলোচনা পর্বে থাকছেন AM Green Ammonia, AM Green-র সিইও গৌতম রেড্ডি কে। প্রসঙ্গত, ভারত-সহ গোটা দেশের কাছেই বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েছে। সেই সঙ্গে অচিরাচরিত শক্তি ও শক্তির উৎস নিয়েও ভাবিত প্রায় সব দেশই। উৎসের সন্ধানেও চলছে অনুসন্ধান। তুমুল চর্চা গ্রিন এনার্জি নিয়ে। সেখানে এই আলোচনা নতুন করে সেই বিষয়ে আলো ফেলবে বলেই মত ওয়াকিবহাল মহলের।