Maharashtra & Jharkhand Assembly Election 2024 Live: মহারাষ্ট্রে ক্ষমতায় আসবে মহাযুতি নাকি মহা বিকাশ আগাড়ি? ঝাড়খণ্ডে এনডিএ-র সঙ্গে ইন্ডিয়ার লড়াই – Bengali News | Maharashtra & Jharkhand Assembly Election 2024 Voting, BJP, Congress, Shiv Sena, NCP, JMM Election Live Updates in Bengali
বিধানসভা ভোট মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে।Image Credit source: PTI
আজ অগ্নিপরীক্ষা দুই রাজ্যে। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। পড়শি রাজ্যে ইতিমধ্যেই একদফা ভোট হয়ে গিয়েছে, আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ ৩৮ আসনে। অন্যদিকে ২৮৮ আসনে এক দফাতেই ভোট হচ্ছ মহারাষ্ট্রে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে সন্ধে ৬টা পর্যন্ত।
এবারের মহারাষ্ট্র নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ মহা বিকাশ আগাড়ি সরকার ভাঙার পর এই প্রথম নির্বাচন হতে চলেছে। একদিকে দুই শিবসেনার মধ্যে লড়াই, অন্যদিকে শরদ পওয়ার বনাম অজিত পওয়ারের এনসিপির লড়াই। কংগ্রেস বনাম বিজেপির যুদ্ধ তো আছেই।
ঝাড়খণ্ডে আবার লড়াই জেএমএম-র নেতৃত্বে থাকা ইন্ডিয়া জোট বনাম বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-র মধ্যে। দুই রাজ্যেই শেষ হাসি কে হাসে, তা জানা যাবে ২৩ নভেম্বর, ফল প্রকাশের পরই।