পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেব বর্মন – Bengali News | Moonmoon sen husband bharat dev barman passed away
চির ঘুমের দেশে মহানায়িকা সুচিত্রা সেনের জামাই ভরত দেব বর্মন। মঙ্গলবার, ১৯ নভেম্বর সকালে মিলল মন খারাপের খবর। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মন। দেব বর্মন পরিবারে শোকের ছায়া। ত্রিপুরার বনেদি পরিবারের সন্তান তিনি। ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী মুনমুন সেনকে। ৪৬ বছরের সংসার। অবশেষে থামল তাঁদের একসঙ্গে পথচলা। পিতৃহারা অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন।
