Gold Price Today: সোনা, রুপো-দুটোই সস্তা হয়ে গেল আজ, বিয়ের মরশুমে এর থেকে সুখবর কী হতে পারে... - Bengali News | Gold Price Today: Gold Price Decreased by 100 rs, Silver Price also cut by 100 rs, Check out Today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: সোনা, রুপো-দুটোই সস্তা হয়ে গেল আজ, বিয়ের মরশুমে এর থেকে সুখবর কী হতে পারে… – Bengali News | Gold Price Today: Gold Price Decreased by 100 rs, Silver Price also cut by 100 rs, Check out Today’s Gold Silver Rate in Kolkata

Spread the love

কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। ভুরি ভুরি নিমন্ত্রণ আসছে। বিয়ের অনুষ্ঠানে তো আর খালি হাতে যাওয়া যায় না। বিশেষ করে আত্মীয়-স্বজন বা প্রিয় বন্ধুর বিয়ে হলে, সোনার উপহার দিতেই হয়। এখন অনেকে কম বাজেটে রুপোর গহনাও পাওয়া যায় সুন্দর ডিজাইনের। আপনারও যদি সোনা বা রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে আজকের সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেটের সোনার দাম-

২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ হাজার ৯৩৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৯ হাজার ৩৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৯৩ হাজার ৪০০ টাকা।

২৪ ক্যারেটের সোনার দাম-

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৫৬৪ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭৫ হাজার ৬৪০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৭ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেটের সোনার দাম-

১৮ ক্যারেটের সোনার দামও কমেছে আজ। ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫ হাজার ৬৭৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৬ হাজার ৭৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

রুপোর দাম-

সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে আজ। ১০০ গ্রাম রুপো কিনতে আজ খরচ হবে ৮৯৪০ টাকা। ১ কেজি রুপোর দাম রয়েছে ৮৯ হাজার ৪০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম কমেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *