মাত্র ৫৯৯ টাকায় BSNL-এর নতুন প্ল্যান, আনলিমিটেড কল, ডেটা- আর কী মিলবে - Bengali News | New BSNL plan of 599, know the call, data and other details - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৫৯৯ টাকায় BSNL-এর নতুন প্ল্যান, আনলিমিটেড কল, ডেটা- আর কী মিলবে – Bengali News | New BSNL plan of 599, know the call, data and other details

Spread the love

নয়া দিল্লি: গত কয়েকমাস আগে চড়চড় করে বেড়েছে টেলিকমের ট্যারিফ। ডেটা তথা ইন্টারনেট ব্যবহারের খরচ এখন আর আগের মতো নেই। সব সংস্থাই বাড়িয়েছে প্যাকেজের দাম। এরই মধ্যে সুখবর নিয়ে এল বিএসএনএল (BSNL)! গ্রাহকদের জন্য খুশির খবর। এত সস্তায় সারা বছরের প্ল্যান, ভাবাই যায় না।

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এর প্রিপেইড প্ল্যান ব্যবহারকারীদের জন্য একটি নতুন অফার চালু করেছে। সরকারি এই টেলিকম সংস্থা মাত্র ৫৯৯ টাকার এক নতুন রিচার্জ প্ল্যান এনেছে। তাতে অনেক নতুন সুবিধাও পাওয়া যাচ্ছে।

গ্রাহকদের আকৃষ্ট করতে, সংস্থার তরফে ৫৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান ঘোষণা করা হয়েছে। এতে গ্রাহকরা ৩ জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এই অফারের মেয়াদ থাকবে ৮৪ দিন। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ৩ জিবি করে ডেটা ব্যবহারের অফার করছে। BSNL নেটওয়ার্ক ব্যবহারকারীরা এই প্ল্যানে ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড কল এবং ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। অতিরিক্ত ৩ জিবি ডেটায় ব্রাউজিং, স্ট্রিমিং এবং অনলাইনে যে কোনও কাজ করা যাবে অনায়াসেই।

BSNL-এর এই নতুন প্ল্যানের সুবিধা নিতে গ্রাহকদের বিএসএনএল (BSNL) সেলফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই রিচার্জ করতে পারবেন। এই অ্যাপে আপনি জিং (মিউজিক স্ট্রিমিং), পিআরবিটি (পার্সোনালাইজড রিং ব্যাক টোন), অ্যাস্ট্রোটেল (জ্যোতিষ পরিষেবা) এবং গেম অনসার্ভিসের মতো অতিরিক্ত পরিষেবাগুলি পেতে পারেন।

এছাড়া বিএসএনএস ৭৯৭ টাকার রিচার্জ প্ল্যানও চালু করেছে। এই রিচার্জ প্যাকের মেয়াদ ৩০০ দিন। এই প্যাকেজে, গ্রাহকদের প্রথম ৬০ দিনের জন্য ২ জিবি দৈনিক ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস বিনামূল্যে করার অফার দেওয়া হয়। ৬০ দিন পর গ্রাহক আউটগোয়িং কল করতে পারবেন ও অ্যাকাউন্ট টপ-আপ করতে পারবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *