Mamata Banerjee: 'ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি', ভরা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা - Bengali News | Mamata banerjee: 'India has not won gold in the Olympics till date' - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি’, ভরা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা – Bengali News | Mamata banerjee: ‘India has not won gold in the Olympics till date’

ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV9 Bangla

ঝাড়গ্রাম: ‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।’ ঝাড়গ্রামে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, “ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।”

অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।” অরূপ বিশ্বাস যখন একথা বলছিলেন, তখন মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের কৃতি খুদে খেলোয়াড়রা। তাদের উদ্দেশ করেই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে।” আর তা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলে ফেলেন, “ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি।”

উল্লেখ্য, অলিম্পিকে ভারত এখন পর্যন্ত ১০ টি স্বর্ণপদক জিতেছে। ১৯০০ সালে প্যারিসে নরম্যান প্রিচার্ডে প্রথম দ্বৈত রূপো জেতেন। তাঁর হাত ধরেই ভারতের প্রথমে অলিম্পিকে পদক জেতা।  ১৯৮০ সালে মস্কোতে পুরুষদের হকিতে সোনা জিতেছিল ভারত। ১৯২৮ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত পরপর ছ’বার অলিম্পিকে সোনা জিতেছিল ভারত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *