মেয়ে কৃষভি প্রথম সন্তান নয় শ্রীময়ীর! প্রথম 'বাচ্চা'র ছবি নিজেই পোস্ট করলেন অভিনেত্রী - Bengali News | Sreemoyee Chattoraj share a special photo with Kanchan Mullick - 24 Ghanta Bangla News
Home

মেয়ে কৃষভি প্রথম সন্তান নয় শ্রীময়ীর! প্রথম ‘বাচ্চা’র ছবি নিজেই পোস্ট করলেন অভিনেত্রী – Bengali News | Sreemoyee Chattoraj share a special photo with Kanchan Mullick

Spread the love

নভেম্বরের প্রথম সপ্তাহেই সুখবর দিয়েছেন শ্রীয়মী চট্টরাজ। বাবা হয়েছেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। সন্তান জন্মানোর পর থেকে আলোচনা হয়েছে বিস্তর। শিশুদিবসের দিন বেবিমুনের বিশেষ ছবি পোস্ট করেছিলেন শ্রীময়ী। শুধু তাই নয় এদিন পোস্ট করা অভিনেত্রীর আরও একটি ছবি ভাইরাল হয়েছে।

যে ছবিতে ফ্রেমবন্দি হয়েছে কাঞ্চন এবং শ্রীময়ীর আদুরে ছবি। দেখা যাচ্ছে, শ্রীময়ীকে সোহাগে ভরিয়ে দিচ্ছেন অভিনেতা। সেই ছবি অভিনেত্রী নিজেই পোস্ট করলেন শ্রীময়ী। তিনি লেখেন, “আমার বড় বাচ্চা।” সেই ছবিতে স্বামী কাঞ্চনকে ট্যাগও করেছেন অভিনেত্রী। নিজের স্টোরিতে এই ছবি দেওয়া পর নিমেষে তা ভাইরাল। অনেকেই এই ছবি নিয়ে আলোচনা করেছেন। শিশু দিবসে কাঞ্চন জানিয়ে ছিলেন, তিনি চান তাঁর দুই সন্তানই যেন সুস্থ ভাবে বেড়ে ওঠে। তাঁকে নিয়ে যত আলোচনাই হোক না কেন তাঁর ছেলে-মেয়েকে নিয়ে আলোচনা হোক সেটা তিনি চান না।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে করেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁর ঠিক কয়দিন পর অর্থাৎ ২ মার্চ সামাজিক বিয়েটাও সেরে ফেলেন তাঁরা। সন্তান আসে ২ নভেম্বর। এ হিসেব আগেই পেয়েছে নেটিজেন। সামাজিক বিয়ের আগেই তাঁর গর্ভবতী হওয়া নিয়ে চলেছে জোর আলোচনাও। তবে সে সব অতীত। আপাতত সদ্যোজাতকে নিয়ে দিন কাটছে অভিনেত্রীর। মেয়ের বাবা হয়ে খুশির জোয়ারে ভাসছেন কাঞ্চন মল্লিকও। সাধারণের কাছে তাঁর কাতর অনুরোধ তাঁর দুই সন্তান (প্রথম পক্ষের সন্তান ওশ)কে যেন কটাক্ষের ভাগীদার করা না হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *