Kanchan Mullick: শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! বিধায়ক তথা অভিনেতা বললেন,”আমার ছেলে-মেয়েকে…” – Bengali News | Kanchan Mullick’s request for his children
কাঞ্চনের আর্জি
শিশুদিবসে অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বিশেষ বার্তা দিলেন দর্শকের উদ্দেশ্যে। মেয়ে হওয়ার পর থেকে অনেক কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। অভিনেতার আগের পক্ষের ছেলেকে নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। কাঞ্চন বললেন, “আমার ছেলে-মেয়েকে সুস্থ পরিবেশে বড় হতে দিন।”
রেগে আগুন অঙ্কুশ
মারাত্মক রেগে গেলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। এক অনলাইন ডেলিভ্যারি ফুড অ্যাপে ভলক্যানো পিৎজা অর্ডার দিয়েছিলেন তিনি। তবে ডেলিভ্যারি পাওয়ার পরেই দেখতে পেলেন পিৎজার প্রধান আকর্ষণ সেই ভলক্যানোই গায়েব। সেই ছবিই শেয়ার করে অঙ্কুশ লেখেন, “শেষ মেশ এই পেলাম! ভলক্যানোই গায়েব”।
হাসপাতালে ভর্তি লহমা
মঙ্গলবার পরিচালক প্রতীম ডি গুপ্তার চালচিত্র ছবিটির একটা গানের শ্যুটিং চলছিল। টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরীর সঙ্গে আইটেম নম্বরে ছিলেন লহমা ভট্টাচার্য। হঠাৎই নাচতে গিয়ে একটা নখ পায়ের আঙুলের মাংসের মধ্যে ঢুকে যায়, পরে অস্ত্রোপচার করে সেটি ঠিক করা হয়। এখনও হাসপাতালেই রয়েছেন লহমা
ভূতের ছড়াছড়ি
পর্দায় যেন ভূতেদের মেলা বসেছে। কখনও বড় পর্দায়, কখনও ওয়েব মাধ্যমে…. পরপর খালি ভূতের ছবি, সিরিজের খোঁজ আসছে। এবার পালা হইচইয়ের নতুন হরর কমেডি সিরিজ ভূততেরিকির! এই সিরিজে অনির্বাণ ভট্টাচার্য থাকছেন ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে। চার পেত্নীর গল্প নিয়ে সাজছে সিরিজের গল্প।
ইয়ামির অনুভূতি
দেখতে দেখতে ইয়ামি গৌতম -আদিত্য ধরের ছেলের বয়স এখন ৬মাস। মা হওয়ার পর বৃহস্পতিবার প্রথম শিশুদিবস উদযাপন করছেন ইয়ামি। ইয়ামি গৌতম বলেন, ‘আমার তো এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আমি মা হয়ে গিয়েছি! আমি প্রতিদিন ভাবি, যে মা না থাকলে আমি যে কী করতাম! আমি এখন প্রাপ্তবয়স্ক, এবং একজন মা, তবুও মায়ের কাছেই ফিরে এসেছি!’
স্লট বদলের ফল
চলতি সপ্তাহে টিআরপির সাপ্তাহিক ফল থেকে দেখা গেল, স্লট বদলের প্রভাব পড়েছে বেশ ভালভাবেই। সোজা ৪ নম্বরে নেমে এসেছে পল্লবী আর রুবেলের ধারাবাহিক। টিআরপি রেটিং ৬.৭। আর টপার পজিশনে ফুলকি। ৭.৭ নম্বর পেয়ে কারও ধরাছোঁয়ার বাইরে।
সরব জ্যাকলিন
২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে দায়ের করা চার্জশিটকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। বলা হয়েছে যে, তিনি অর্থ পাচারের অপরাধে জড়িত ছিলেন না। তিনি জানতেন না যে তিনি যে উপহারগুলি পেয়েছিলেন তা কথিত সুকেশ চন্দ্রশেখরের অপরাধের আয়ের অংশ।
টোটা-শান্তনুর যুগলবন্দি
কলকাতার একটি পাবে ঊষা উত্থুপের গানে সম্প্রতি নাচতে দেখা টোটা রায়চৌধুরী এবং শান্তনু মাহেশ্বরীকে। দুজনেই একে অন্যকে কাঁটায় কাঁটায় টক্কর দিলেন। কিন্তু ভাবছেন কী হয়েছে? যা ঘটেছে সবটাই পর্দার জন্য। আগামীতে এই দুই অভিনেতাকে একসঙ্গে প্রতীম ডি গুপ্তর ছবি চালচিত্র এখন -এ দেখা যাবে। তারই শুটে ধরা দিলেন দুজন।
অনুষ্কার সারপ্রাইজ
নিজে যেমন ডায়েটে কড়া নজর রাখেন, তেমনই সন্তানদের খাবারেও বিশেষ যত্ন নেন অনুষ্কা শর্মা। তবে শিশুদিবসর দিন দিলেন একটি বিশেষ ছাড়। অনুষ্কা ইনস্টাগ্রামে একটি বিশেষ ছবি শেয়ার করলেন। যেখানে দেখা গেল প্লেটে রাখা রয়েছে নুডলস। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শিশু দিবসর মেনু, অনেকটা হাসি আরমিলেট নুডলস’।