Jharkhand Assembly Election 1st Phase Voting Live Updates: হেমন্তেই আস্থা নাকি উঠবে গেরুয়া ঝড়? ঝাড়খণ্ডে শুরু হল প্রথম দফার ভোট গ্রহণ – Bengali News | Jharkhand Assembly Election 2024, Phase 1 Voting, JMM, BJP, Congress, RJD, Vote Percentage Live Updates in Bengali
ইন্ডিয়া নাকি এনডিএ- কার হাতে রাজ্যের দায়িত্বভার ছাড়বে জনগণ, তার অ্যাসিড টেস্ট আজ। বুধবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২০ নভেম্বর। ভোটের ফল প্রকাশ পাবে ২৩ নভেম্বর। আজ, প্রথম দফায় মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট করাতে ২০০ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে। এবারের নির্বাচনে একদিকে লড়ছে শাসক দল জেএমএম, অন্যদিকে রয়েছে প্রতিদ্বন্দ্বী বিজেপি। হেমন্ত সোরেনের দলকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস, আরজেডি। বিজেপির পাশে রয়েছে কয়েকটি আঞ্চলিক দল। চলতি বছরেই দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবারের ভোটে তার প্রভাব পড়ে কি না, তা ফল প্রকাশের পরই জানা যাবে।