অভিষেক-ঐশ্বর্যর সংসার বাঁচাতেই বড় পদক্ষেপ অমিতাভের! নিমরতকে খোলা চিঠি? – Bengali News | Amitabh Bachchan took big step to keep Abhishek’s marriage with Aishwarya
নিমরত কৌরের জন্যই নাকি সংসার ভাঙছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের। আলোচনা তুঙ্গে। আরব সাগর পারে কান পাতলেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারের ভাঙনের কথা। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা হয়েছেন বচ্চন বৌমা। তবে বাইরে এত আলোচনা,সমালোচনার পরেও মুখে কুলুপ পরিবারের সবার। কেউ কোনও কথা বলতেই রাজি নন। এদিকে ঐশ্বর্যকে নানা ধরনের অনুষ্ঠানে দেখছেন সবাই। অভিষেককে দেখা গিয়েছে বিমানবন্দরের বাইরে। তবে আদৌ তাঁদের আইনি বিচ্ছেদ হচ্ছে কিনা সে কথা কেউ খোলসা করেননি। বরং শোনা যাচ্ছে তাঁরা নাকি ‘গ্রে ডিভোর্স’-এর পথে এগিয়েছেন। এরই মাঝে নেটপাড়ায় ছড়িয়ে পড় নিমরতকে লেখা অমিতাভ বচ্চনের একটি চিঠি। অমিতাভের লেখা চিঠিকে কেন্দ্র করে বিস্তর চর্চা শুরু হয়েছে। ছেলে-বৌমার সংসার বাঁচাতেই কি এই পদক্ষেপ করলেন বিগবি? অনেকের মনেই এই এক প্রশ্ন।
অমিতাভের লেখা চিঠি প্রকাশ্য়ে আসতেই কেউ প্রশ্ন করেছেন তাহলে কি ছেলে অভিষেকের সঙ্গে নিমরতের যে সম্পর্ক রয়েছে সে কথা কি মেনে নিলেন বিগবি? তবে ভাল করে চিঠিটা দেখলে বোঝা যাবে ২০২২ সালে নিমরতকে এই চিঠি লিখেছিলেন অমিতাভ। কিন্তু কেন? ‘দসভি’ছবিতে অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন বিগবি। তাই তাঁকে শুভেচ্ছা জানাতেই এই চিঠি এবং ফুলের তোড়া পাঠিয়েছিলেন অভিনেতা।

ইন্ডাস্ট্রির অন্দরে এ কথা সবার জানা, বিগবি’র যদি কারও কাজ পছন্দ হয় তাঁকে শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠান অমিতাভ। যদি একবার ‘কৌন বনেগা ক্রোড় পতি’র মঞ্চে এসে অভিযোগ জানিয়েছিলেন বিগবি’র স্ত্রী জয়া বচ্চন। তাঁর অভিযোগ ছিল, তাঁকে কখনও এমন ফুলের তোড়া পাঠাননি অমিতাভ। তবে সে কথা যে পুরোটাই মজার ছলে বলেছিলেন তিনি সে কথা সবাই বুঝেছেন। সুতরাং অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদের জল্পনার সঙ্গে যে বিগবি’র লেখা চিঠির কোনও যোগ নেই সে কথা বলাই যায়।