'পুষ্পা ২' মুক্তির আগেই পর্দার স্ত্রী শ্রীভল্লির থেকে 'গুডলাক' উপহার পেলেন আল্লু - Bengali News | Pushpa actress rashmika mandana gifted this to allu arjun know all details - 24 Ghanta Bangla News
Home

‘পুষ্পা ২’ মুক্তির আগেই পর্দার স্ত্রী শ্রীভল্লির থেকে ‘গুডলাক’ উপহার পেলেন আল্লু – Bengali News | Pushpa actress rashmika mandana gifted this to allu arjun know all details

Spread the love

আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা, সিনেপাড়ার অন্যতম চর্চিত জুটি। সৌজন্যে পুষ্পা ছবি। এই ছবিতেই দুই স্টারের রসায়ন সকলের মনে জায়গা করে নিয়েছে। শ্রীভল্লি ও পুষ্পার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ ভক্তরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। আবারও ফিরছেন তাঁরা পুষ্পা ২ ছবিতে। ৫ ডিসেম্বর মুক্তি। পরিচালক সুকুমার আগেই জানিয়েছিলেন, এবারের ছবিতে রশ্মিকার পাঠ বেশ কিছুটা বাড়ানো হয়েছে। ফলে সকলেই এখন মুখিয়ে রয়েছেন পুষ্পা ২ ছবি মুক্তির অপেক্ষায়। ঠিক এর আগেই আল্লু অর্জুনকে বিশেষ উপহার পাঠালেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। মিষ্টি আর ছোট্ট রূপো। সঙ্গে থাকল এক বিশেষ বার্তা।

কী লেখা সেখানে?

পুষ্পা অভিনেত্রী লিখলেন, “আমার মা বলেন, কাউকে রূপো উপহার করলে তাঁর সৌভাগ্য আরও সমৃদ্ধ হয়। আমি আশা করব এই মিষ্টি সঙ্গে রূপো তোমায় ভালবাসা, পজিটিভিটি ও সৌভাগ্য এনে দেবে। তুমি ও তোমার পরিবারকে শুভ দীপাবলির শুভেচ্ছা।” যার উত্তরে পাল্টা আল্লু অর্জুন বলেন, “ধন্যবাদ, এই মুহূর্তে আমার অনেক শুভেচ্ছার প্রয়োজন।”

প্রসঙ্গত, আসছে পুষ্পা ২। আল্লু অর্জুন ভক্তদের তাই আর অপেক্ষা যেন সইছে না। ভারতের বক্স অফিসের সমস্ত রেকর্ডভেঙে দিতে পারে এই ছবি, তেমনই অনুমান সকলের। ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়, সেলিব্রেশন, বক্স অফিস কাউন্ট, অনেক কিছুরই সাক্ষী থাকতে চলেছে সিনেপ্রেমীরা। পুষ্পা চরিত্রে মন দিয়ে যাঁরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন এই ছবির এবার তাঁদের মুখে হাসি ফিরল। ছবির ট্রেলার থেকে টিজার সবই এক কথায় সুপারহিট। এবার পালা ছবির, এখন দেখার এই ছবি ঠিক কত কোটির ওপেনিং-এ বাজিমাত করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *