Gautam Gambhir: বিসিসিআইকে বলছি গম্ভীরকে দূরে রাখো... অজি সফরের আগে বিস্ফোরণ প্রাক্তনীর - Bengali News | Ex Indian cricketer Sanjay Manjrekar wants BCCI to keep Gautam Gambhir away from press conference - 24 Ghanta Bangla News
Home

Gautam Gambhir: বিসিসিআইকে বলছি গম্ভীরকে দূরে রাখো… অজি সফরের আগে বিস্ফোরণ প্রাক্তনীর – Bengali News | Ex Indian cricketer Sanjay Manjrekar wants BCCI to keep Gautam Gambhir away from press conference

Spread the love

Gautam Gambhir: বিসিসিআইকে বলছি গম্ভীরকে দূরে রাখো… অজি সফরের আগে বিস্ফোরণ প্রাক্তনীরImage Credit source: PTI

কলকাতা: গৌতম গম্ভীর (Gautam Gambhir) স্পষ্ট কথার মানুষ। যে সময় তিনি টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে খেলতেন, তা বহুবার দেখা গিয়েছে। এখন তিনি ভারতের হেড কোচ। দায়িত্ব বদলেছে, কিন্তু গৌতম বিন্দুমাত্র বদলাননি। এখনও তিনি কঠিন কথাও স্পষ্ট করেই বলেন। যে কারণে ক্রিকেট মহলে অনেকেই তাঁকে পছন্দ করেন না বলেই শোনা গিয়েছে। এ বার দেশের এক প্রাক্তনী টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের আগে গম্ভীরকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন। বিসিসিআইকে ভারতের ওই প্রাক্তনী এও বলেছেন, যে গৌতম গম্ভীরকে প্রেস কনফারেন্স থেকে দূরে রাখা দরকার। কে আঙুল তুললেন গম্ভীরের দিকে? আর কী কী বললেন?

আসলে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে মুম্বইতে গৌতম গম্ভীর এক প্রেস কনফারেন্স করেছেন। সেটি দেখার পর ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি বার্তা লেখেন। যেখানে লেখা ছিল, ‘গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স এই মাত্র দেখলাম। আমি বিসিসিআইকে বলব এই ধরনের দায়িত্ব থেকে ওকে দূরে রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে। ওকে পর্দার আড়ালে কাজ করতে দিলে ঠিক হবে। প্রেস কনফারেন্সের সময় অন্যদের সঙ্গে যোগাযোগ করার সময় ওর আচরণ সঠিক লাগল না। সঠিক শব্দও যেন ওর কাছে নেই। রোহিত ও অজিতেরই উচিত মিডিয়ার সামনে আসা।’

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *