Abhishek Banerjee: নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা, নরওয়ে যাওয়ার আমন্ত্রণ পেলেন অভিষেক – Bengali News | TMC MP Abhishek Banerjee received an invitation to attend the programme in Norway in connection with the Gender Equality and Women Empowerment
কলকাতা: তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০১৪ সাল থেকে ডায়মন্ড হারবারের সাংসদ। লিঙ্গ সাম্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য এবার নরওয়ে থেকে আমন্ত্রণ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের অবস্থিত নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জের মহিলার অধিকার সংক্রান্ত বিভাগের উদ্যোগে এক অনুষ্ঠানে ডাক পেয়েছেন অভিষেক।
১৭ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি রয়েছে নরওয়ের ওসলোতে। রাজনীতি ও সমাজের অন্য ক্ষেত্রে আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মহিলাদের সমান অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আলোচনা হবে। ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল যাবে নরওয়ে। সেই প্রতিনিধি দলের একজন ডায়মন্ড হারবারের সাংসদ।
৬ দিনের এই কর্মসূচিতে নরওয়ের সাংসদদের সঙ্গে মতের আদানপ্রদান হবে ভারতের সাংসদদের। শুধু তাই নয়, সেদেশের শিল্পপতি, শিক্ষাবিদ, সরকারি আধিকারিকদের সঙ্গেও আলোচনা করবেন ভারতের প্রতিনিধি দলের সাংসদরা। ভারতীয় সাংসদদের যাতায়াত, তাঁদের থাকার খরচ-সহ সবকিছু বহন করবে নরওয়ের দূতাবাস ও রাষ্ট্রপুঞ্জ।
