কাঞ্চন-শ্রীময়ীর ‘বিশেষ’ মুহূর্ত! মেয়ে হওয়ার আগে ব্যক্তিগত ছবি পোস্ট করলেন বিধায়ক পত্নী – Bengali News | Sreemoyee Chattoraj shares private photo of her with Kanchan mullick
মেয়ে হয়েছে একসপ্তাহ হয়েছে। এত দিন সবকিছুই গোপন করে রেখেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ এবং অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। ২ নভেম্বর মেয়ে জন্মানোর পর ধীরে ধীরে সব অনুভূতি ভাগ করে নিচ্ছেন নতুন মা। হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছেন কাঞ্চন পত্নী। বাড়ি ফিরেই ভাগ করে নিলেন অন্ত্বঃসত্ত্বাকালীন অবস্থার বেশ কিছু ছবি।
সাত মাসের সাধের একগুচ্ছ ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন শ্রীময়ী। ছবি পোস্ট করে তিনি লেখেন, “তখন ৭ ৭ মাস। ছোট্ট কৃষভি তখন আমার শরীরের মধ্যে। সেই দিনটা আমার কাছে খুবই বিশেষ ছিল। কাছের মানুষদের সঙ্গে এক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। কৃষভির জন্য যারা প্রার্থনা করেছেন। যারা আশীর্বাদ দিয়েছেন তাঁদের কাছে কৃতজ্ঞ।” কয়েক দিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে কাঞ্চনের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী। কিন্তু সন্তান আসার কথা কেন সকলের কাছে গোপন করে গিয়েছিলেন তিনি।
TV9 বাংলাকে শ্রীময়ী বলেছিলেন, “আমাদের আমাদের সম্পর্ককে অনেক কটাক্ষ করা হয়েছে, আমি চাই না আমাদের সন্তান আসার আগেই তাকে নিয়ে চর্চা শুরু হয়ে যাক।” জীবনে প্রথম মা হওয়া। তাই অধিকাংশের মতো তিনিও প্রেগনেন্সি ফোটোশুট করিয়েছিলেন। তবে তা প্রকাশ্যে আনেননি, কারণ তা চাননি কাঞ্চন মল্লিক। কাঞ্চনের সেই অনুরোধ রেখেছিলেন শ্রীময়ী। তবে এখন আর বাধা নেই। সেই ছবি শেয়ার করে নিতে রাজি জুটি। তবে কবে তা সামনে আসে তা দেখার অপেক্ষা। প্রসঙ্গত, শ্রীময়ী ও কাঞ্চনের সম্পর্ক প্রথম থেকেই বেশ চর্চিত। তাঁদের নিয়ে কম জলঘোলা হয় না। এরই মাঝে সন্তান আসার খবর ছড়িয়ে গেলে, তা নিয়ে যে সমস্যা হতে পারে, সেই আঁচ পেতেই শ্রীময়ীকে এমনটা অনুরোধ করেছিলেন তিনি। যা অক্ষরে-অক্ষরে পালন করেন শ্রীময়ী।