Shreyas Iyer: রঞ্জিতে শ্রেয়সের ব্যাটে ধামাকা, ২৪ বাউন্ডারি, ৯ ছক্কায় হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরি – Bengali News | Shreyas Iyer hits double century against Odisha during Ranji Trophy 2024 25
মুম্বইয়ের শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি শ্রেয়স আইয়ার। ওড়িশা ম্যাচে ফিরেছেন। আগ্রাসী মেজাজে তাঁকে সেখানে ব্যাট করতে দেখা গিয়েছে। প্রথম দিন শতরান করেছিলেন। দ্বিতীয় দিন দ্বিশতরান পূরণ করেন। এটি শ্রেয়সের কেরিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

Shreyas Iyer: রঞ্জিতে শ্রেয়সের ব্যাটে ধামাকা, ২৪ বাউন্ডারি, ৯ ছক্কায় হাঁকালেন দুরন্ত ডাবল সেঞ্চুরিImage Credit source: PTI FILE
কলকাতা: এ মাসেই আইপিএলের মেগা নিলামে উঠবেন শ্রেয়স আইয়ার। ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন টিম কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন তিনি। ক্রিকেট মহলের খবর মেগা নিলামে নিজের দর ‘বুঝতে’ চান শ্রেয়স। যে কারণে কেকেআর ছেড়েছেন তিনি। দীর্ঘদিন ভারতের হয়ে লাল-বলের ক্রিকেটে খেলা হয়নি শ্রেয়সের। এ মাসেই যে বর্ডার-গাভাসকর ট্রফি খেলবে টিম ইন্ডিয়া, তার জন্য ভারতের যে স্কোয়াড, তাতে নেই শ্রেয়স। তাঁর লক্ষ্য ভারতের টেস্ট টিমে ফেরা। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে মুম্বইয়ের জার্সিতে রঞ্জি ট্রফিতে। মুম্বইয়ের শেষ ম্যাচে চোটের কারণে খেলেননি তিনি। ওড়িশা ম্যাচে ফিরেছেন। আগ্রাসী মেজাজে তাঁকে সেখানে ব্যাট করতে দেখা গিয়েছে। প্রথম দিন শতরান করেছিলেন। দ্বিতীয় দিন দ্বিশতরান পূরণ করেন। এটি শ্রেয়সের কেরিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…
