North 24 Parganas: ছাদ টপকে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে 'ধর্ষণ', গ্রেফতার PG-র চিকিৎসকের বাবা - Bengali News | North 24 parganas PG doctor's father arrested for Physical assault class 10 student by entering house on top of roof - 24 Ghanta Bangla News
Home

North 24 Parganas: ছাদ টপকে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’, গ্রেফতার PG-র চিকিৎসকের বাবা – Bengali News | North 24 parganas PG doctor’s father arrested for Physical assault class 10 student by entering house on top of roof

Spread the love

গ্রেফতার অভিযুক্ত Image Credit source: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা:  হাসনাবাদে দশম শ্রেণি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ডাক্তারের বাবা।  পরিবার সূত্রে জানা গিয়েছে, নাবালিকাকে বাড়িতে রেখে কলকাতায় গিয়েছিলেন ওই দশম শ্রেণির নাবালিকার বাবা মা। সেই সুযোগটাই কাজে লাগিয়ে পিজি হাসপাতালের নামকরা ডাক্তারের বাবা বছর তিয়াত্তরের বৃদ্ধ দুটি ঘরের ছাদ ডিঙিয়ে ঘরের ভিতরে ঢোকেন।  ওই দশম শ্রেণির নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, পরিবারের দাবি, বাড়ির কাউকে এ কথা জানালে, প্রাণে মেরে ফেলারও হুমকি দেন বলে অভিযোগ। হাসনাবাদ থানায় অভিযোগ জানাতেই পুলিশ সকালে হাসনাবাদ এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে। দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয় অভিযুক্তকে। ওই নাবালিকাকে গোপন জবানবন্দি নেওয়ার জন্য বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হচ্ছে।

এ বিষয়ে নির্যাতিতা নাবালিকার মা বলেন,  “এর আগেও মেয়েকে একাধিকবার উত্ত্যক্ত করতেন ওই বৃদ্ধ । আমরা বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই অপকর্ম করেন বলে অভিযোগ।” ঘটনায় অবশ্য অভিযুক্তের ছেলে অর্থাৎ পিজি হাসপাতালের চিকিৎসক কোনও মন্তব্য করতে চাননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *