Exclusive: লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়ালে নায়িকা অপরাজিতা! নায়ক কে? - Bengali News | After Long time Aparajita Gosh will be seen as lead actress in Leena Ganguly's next serial - 24 Ghanta Bangla News
Home

Exclusive: লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিয়ালে নায়িকা অপরাজিতা! নায়ক কে? – Bengali News | After Long time Aparajita Gosh will be seen as lead actress in Leena Ganguly’s next serial

Spread the love

একদিন প্রতিদিন’ থেকে ‘এখানে আকাশ নীল’- একটা দীর্ঘ যাত্রাপথ। ঝুলিতে তাঁর একের পর এক হিট সিরিয়াল। তিনি হলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ । মাঝে বেশ কিছু দিন ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। তার আগে বেশ কিছু সিরিয়ালে তাঁকে সহ-অভিনেত্রী হিসাবে দেখা গিয়েছিল। আবার নায়িকা হিসাবে ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী অপরাজিতা।

নেপথ্যে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। টলিপাড়ার ফিসফাস। লীনার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে আরও এক নতুন কাহিনি। দুই মধ্যবয়স্ক নারী-পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে সিরিয়ালের গল্প বুনেছেন লেখিকা। যেখানে অন্য ভাবে ধরা দেবেন অপরাজিতা। নায়িকার বিপরীতে দেখা যাবে কাকে? অন্দরের খবর, এখনও পর্যন্ত নায়ক নিশ্চিত হয়নি। খুব শীঘ্রই তা ঠিক হয়ে যাবে। ‘ম্যাজিক মোমেন্টস’-এর নতুন কাহিনি নাকি দেখানো হবে স্টার জলসায়।

প্রসঙ্গত, ছোট পর্দায় অন্যতম সফল জুটির তালিকা তৈরি হলে প্রথম পাঁচেই থাকবে অপরাজিতা এবং ঋষি কৌশিকের জুটি। সেই ‘একদিন প্রতিদিন ‘ সিরিয়াল থেকে শুরু হয়েছিল তাঁদের যাত্রা। তার পর বেশ অনেকগুলো হিট সিরিয়াল উপহার দিয়েছেন দর্শককে। শেষ ‘কুসুম দোলা’ সিরিয়ালে অপরাজিতা এবং ঋষি কৌশিকের এক অন্য সমীকরণ দেখেছিল সবাই। আবারও কি সেই জুটিকে পর্দায় দেখার সম্ভাবনা রয়েছে? যদিও এই মুহূর্তে মুম্বইয়ে কাজ করছেন নায়ক। তাহলে এই নতুন ধারাবাহিকে কি দর্শক পাবে নতুন জুটি? সবটাই ক্রমশ প্রকাশ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *