Kaveri Meets Ganga: গান-নাচের ছন্দে মেতে উঠল ‘কাবেরী মিটস গঙ্গা’ উৎসব – Bengali News | Kaveri Meets Ganga festival concluded its final day with a vibrant array of performances at Kartavya Path and CCRT Dwarka
সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি: এক ভারত, শ্রেষ্ঠ ভারত। ভারতের পরম্পরা। তার লোকগীতি। সবমিলিয়ে ভারতের সংস্কৃতির মেলবন্ধন দেখা গেল ‘কাবেরী মিটস গঙ্গা’ উৎসবে। গত ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই উৎসব হল কর্তব্য পথ ও সিসিআরটি দ্বারকায়। মঙ্গলবার (৫ নভেম্বর) উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কর্তব্যপথে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। ছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালও। উৎসবে মেতে উঠলেন সাধারণ মানুষ।