রেগে লাল রাজপাল যাদব! ছুড়ে দিলেন ফোন, নিমেষে ভাইরাল ভিডিয়ো - Bengali News | Rajpal Yadav Loses Cool And Snatches Phone Of Journalist - 24 Ghanta Bangla News
Home

রেগে লাল রাজপাল যাদব! ছুড়ে দিলেন ফোন, নিমেষে ভাইরাল ভিডিয়ো – Bengali News | Rajpal Yadav Loses Cool And Snatches Phone Of Journalist

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা রাজপাল যাদব। আচমকাই নিমেষে ভাইরাল হয়ে যায় তাঁর ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা বসে রয়েছেন মাঝখানে। তাঁর দু’পাশে বসে রয়েছেন দুই ব্যক্তি। ধীরে সুস্থে উত্তর দিচ্ছিলেন সবাইকে। কিন্তু আচমকা কী ঘটল সাংবাদিক ফোন ছিনিয়ে নিলেন। যা ভিডিয়োতেই স্পষ্ট।

যেখানে প্রশ্নের পর আর তাঁর কোনও উত্তর পাওয়া যায়নি। বরং ভিডিয়োয় দেখা গিয়েছে যে তিনি এমন ভাবেই ফোন কেড়ে নিয়েছেন সেই সাংবাদিকের যে ফ্রেম পুরো ঘেঁটে একাক্কার কাণ্ড। কেন রেগে গিয়েছিলেন রাজপাল? সাধারণত ক্যামেরার সামনে অভিনেতাকে এভাবে মেজাজ হারাতে দেখা যায়নি। কিন্তু আচমকা এই ভিডিয়ো দেখে রীতিমতো চমকে গিয়েছেব সবাই। কেউ বিশ্বাসই করতে পারছেন না রাজপালও এমন ব্যবহার করতে পারেন বলে। কিন্তু কী প্রশ্ন করা হয়েছিল তাঁকে?

রাজপালকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল কবে আবার বড় পর্দায় দেখা যাবে তাঁকে। তখন অভিনেতা জানান খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছেন তিনি। তারপরেই তাঁকে প্রশ্ন করা হয় দিওয়ালিতে তাঁর তৈরি করা ক্ষমা চাওয়ার ভিডিয়ো নিয়ে। দীপাবলির সময় অভিনেতা একটি মেসেজ পোস্ট করেছিলেন। যার বাংলা মানে এমনটাই যে দীপাবলির আনন্দের মাঝে এটা মাথায় রাখা জরুরি যে শব্দবাজি যেন এড়িয়ে চলেন সবাই। কারণ বাজি বায়ুদূষণ ঘটায়। পরিবেশের ক্ষতি করে। যা নিয়ে খুব বিতর্ক তৈরি হয়। তখন সেই পোস্ট মুছে দিয়ে অভিনেতা ভিডিয়ো পোস্ট করে লেখেন, “আমি ক্ষমা চাইছি। কারও দীপাবলির সেলিব্রেশন নষ্ট করার আমার উদ্দেশ্য ছিল না।” এই প্রসঙ্গ এদিন উঠতেই মেজাজ হারান রাজপাল। যে ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *