Sreelekha Mitra: বিপ্লব করতে হলে অস্ত্র তুলে নিতে হয়, জেলে গেলে আইনজীবীরা বাঁচাবেন: শ্রীলেখা – Bengali News | Sreelekha Mitra: Actress Sreelekha Mitra Said Participate In Protest Of Tilottama
শ্রীলেখা মিত্র, অভিনেত্রীImage Credit source: Tv9 Bangla
কলকাতা: ‘বিপ্লব করতে হলে হাতে অস্ত্র তুলে নিতে হয়’, এমনই মন্তব্য করতে শোনা গেল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। তিলোত্তমার ঘটনার প্রতিবাদে ‘দ্রোহের আলো’ কর্মসূচি হচ্ছে। সেখানেই অংশ নিয়েছেন শ্রীলেখা মিত্র, বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক। এই কর্মসূচি থেকেই এ হেন মন্তব্য করতে শোনা গেল অভিনেত্রীকে।
শ্রীলেখা সোমবার বলেন, “প্রতিদিন খবরের কাগজ খুললে বা ফেসবুক খুললে দেখতে পাচ্ছি বাচ্চা মেয়েরা ধর্ষিত হচ্ছে। মুখ্যমন্ত্রী, পুলিশ বা প্রশাসনের সেই অর্থে কোনও ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। যার ফলে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। যেটা ফালাকাটায় হয়েছে বা পটাশপুরে হয়েছে অভিযুক্তকে মেরে ফেলা হয়েছে। এটা চলতে থাকবে। যতদিন না টনক নড়ে।”
অভিনেত্রী এ দিন এও বলেন, “মা দুর্গা অসুর বধ করেছিলেন। আমাদেরও করতে হবে। পটাশপুর বা ফালাকাটায় যেমন মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছেন, তেমনই ময়দানে নামতে হবে। প্রতিটা ডিপার্টমেন্ট ফেল করছে। কেন বলুন তো আমরা পথে নামছি না? দু’টো গান, আবৃতি করলে হবে না। কেন আমরা এই পোস্টার-হোডিংগুলো টেনে নামচ্ছি না। এই সময় ভ্যান্ডালিজমের প্রয়োজন। বিপ্লব করতে হলে অস্ত্র তুলতে হয়। জেলে গেলে আইনজীবীরা বাঁচিয়ে দেবেন।
