Laketown: লেকটাউনে ভরা রাস্তায় বিবাহিত মহিলার গোপনাঙ্গ নিয়ে টোন কেটে নিজের ‘বিপদ’ নিজেই ডেকে আনল এরা! – Bengali News | Lake twon: 3 Person Arrested By Lake Town Police For Verbally Abusing A Woman
লেকটাউন: গৃহবধূকে অশালীন মন্তব্য। স্বামী আপত্তি জানিয়ে প্রতিবাদ করতেই বিপত্তি। ব্যক্তিকে বেধড়ক মারধর। গ্রেফতার তিনজন। লেক টাউন থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তদের।
পুলিশ সূত্রে খবর,রবিবার রাত্রিবেলা পাতিপুকুর জেএম সরকার স্ট্রিটের বাসিন্দা মাইকেল মধুসূদন দত্ত ও তাঁর স্ত্রী শুভশ্রী দত্ত। স্থানীয় পুটিং ক্লাবের প্রতিমা বিসর্জন অনুষ্ঠান চলছিল। সেই সব কিছু মিটিয়ে বাড়ি ফেরার সময় মহিলাকে তাঁর চেহারা সম্পর্কিত অবমাননা কর মন্তব্য করে কয়েকজন যুবক। শুধু তাই নয়, ক্রমাগত মহিলার গোপনাঙ্গ নিয়ে মন্তব্য করতে থাকেন। চলতি ভাষায় যাকে বলা হয় টোন কাটেন।
তাঁরই প্রতিবাদ জানাতে যান স্বামী মধুসূদন। আক্রান্ত হয় তিন অভিযুক্ত স্বামীকে মারধর করে সেই ঘটনায় লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। লেকটাউন থানার পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের নাম রবি রাজভর, মনোজ রাজভর এবং সিরাজ হোসেন। এরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনা জগদ্দলের বাসিন্দা। সোমবার অভিযুক্ত তিনজনকে অভিযুক্তকে আজকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। তাঁদের বিরুদ্ধে মহিলাকে কুরুচিকর মন্তব্য করায় শ্লীলতাহানি-মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
