IND vs NZ: ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির, মাথানত গম্ভীর-রোহিতদের - Bengali News | India 1st time lost 3 match Test series at home, New Zealand create history - 24 Ghanta Bangla News
Home

IND vs NZ: ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির, মাথানত গম্ভীর-রোহিতদের – Bengali News | India 1st time lost 3 match Test series at home, New Zealand create history

Spread the love

IND vs NZ: ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার নজির, মাথানত গম্ভীর-রোহিতদেরImage Credit source: PTI

কলকাতা: ক্রিকেট বড়ই অনিশ্চয়তার খেলা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) তৃতীয় টেস্ট দেখতে দেখতে এ কথাই যেন চলছিল সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে। টিম ইন্ডিয়ার স্কোরবোর্ড একটা সময় দেখাচ্ছিল ২৯-৫। ঠিক যেন খাদের কিনারায় দাঁড়িয়েছিল টিম। সেখান থেকে দলকে টেনে তোলেন ঋষভ পন্থ। ম্যাচের ছবি ঘোরাতে থাকেন। ৬ উইকেট হারানোর পর অর্ধশতরান পূরণ করেন পন্থ। ভারতীয় ক্রিকেট প্রেমীরা মনে করছিলেন, লাঞ্চ বিরতির পর দেখা যাবে পন্থের ব্যাটিং ধামাকা এবং ভারতের রোমাঞ্চকর জয়। কিন্তু কোথায় কী! দ্বিতীয় সেশন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে উইকেট খুইয়ে বসেন পন্থ। এরপর তিনি আউট হলেই ভারতের আশা যেন নিভে যায়। শেষ অবধি কিউয়িরা অসম্ভবকে সম্ভব করে দেখালেন। টেস্ট ইতিহাসে ভারতীয় টিম ঘরের মাঠে সবচেয়ে বড় লজ্জার নজির গড়লেন। যার ফলে বলা চলে, মাথানত হল গৌতম-রোহিতদের।

বেঙ্গালুরুতে পেস বোলারদের সামনে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া। এরপর পুনে ও মুম্বইতে কিউয়ি স্পিনারদের দাপট দেখা গেল। ভারত সফরে এসে ঐতিহাসিক জয় নিউজিল্যান্ডের। এই প্রথম বার দুই ম্যাচের থেকে বেশি টেস্টের সিরিজে ক্লিনসুইপ হল ভারত।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *